বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সিরাজদিখানে শালিশে ধর্ষককে ৩০ হাজার টাকা জরিমানা ও ৫০ বেত্রাঘাত!

আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক গ্রাম্য শালিশ মিমাংসায় ধর্ষককে ৩০ হাজার টাকা জরিমানা ও ৫০টি বেত্রাঘাত করা হয়েছে। শুক্রবার রাত ৮ দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসনগর গ্রামের সাবেক মহিলা মেম্বার কুসুম আক্তারের বাড়ীতে স্থানীয় মাতব্বর রেজু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত শালিশ বৈঠকে এই রায় দেওয়া হয় ।

স্থানীয়রা জানায়, বালুচর ইউনিয়নের সাবেক মেম্বার কুসুম আক্তারের বস্তীর ভাড়াটিয়া আনিছ মিয়ার স্ত্রী আরজিনা বেগম গত ১৪ অক্টোবর শুক্রবার বিকালে ইট ভাটায় কাজ শেষে বাসায় ফেরার পথে খাসনগর দক্ষিনপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে বাবুল মিয়া (২৬) জোড় করে নির্জন একটি জায়গায় নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনা যাতে গোপন থাকে এই জন্য ধর্ষিতাকে ভয়ভীতি দেখানো হয় । কিন্তু বিষয়টি জানাজানি হয়ে যায় এবং ধর্ষিতা তার বাড়ীর মালিক কুসুম আক্তারের স্বামী আবুল হাশেমের কাছে বিচার চাইলে শুরু হয় বিচার নিয়ে তালবাহানা ।

অবশেষে গত শুক্রবার রাতে কুসুম আক্তারের বাড়ীতে রেজু মিয়ার সভাপতিত্বে স্থানীয় সাবেক মেম্বার নুর হোসেন,আসলাম মিয়া, হান্নান মিয়া, সৈয়দ হোসেনসহ স্থানীয় মাতব্বরা মিমাংসায় বসেন। শালিশ দাতারা ঘটনার সত্যতা পেয়েও ধর্ষক বাবূল মিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা এবং ৫০টি বেত্রাঘাত করা হয়।

জরিমানার টাকা আগামী ২৫শে অক্টোবর মঙ্গলবার দেওয়ার অঙ্গিকার করে ধর্ষক বাবুল । সাবেক মহিলা মেম্বার কুসুম আক্তার ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, ‘ভাই এটা সামাজিক ভাবে বিচার হয়েছে। ধর্ষককে অনেক মাইর ধর করা হয়েছে এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

সাবেক মেম্বার নুর হোসেন বলেন,‘ভাই বিচারে অনেক মানুষই ছিল। দু’পক্ষই আমাদের কাছে বিচার চাইছে তাছাড়া ধর্ষক বাবুলের চরিত্র খুবই খারাপ কিছুদিন আগেও মোল্লা কান্দির একটি মেয়ের সাথে খারাপ কাজ করায় জরিমানা দিয়েছে।’বালুচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুবকর সিদ্দিক বলেন, ‘বিচারের ঘটনা আমার জানা নেই যদি তারা এ রকম বিচার করে থাকে তাহলে অন্যায় করেছে।’

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)ইয়ারদৌস হাসান জানান, ‘বিষয়টি আমার জানা নেই ধর্ষনের বিচার তারা করতে পারে না।’

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী