শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সিলেটে বোমা, গান পাউডারসহ যুবক আটক

সিলেট নগরীর পূর্ব পীর মহল্লায় একটি বাসায় অভিযান চালিয়ে গান পাউডার, ৫টি চকলেট বোমা এবং ভিওআইপির বেশকিছু সরঞ্জামসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃত সজীব হাসান (২২) নিজেকে যশোরের বাসিন্দা বলে পরিচয় দিয়েছে। শুক্রবার বেলা ৩টার দিকে এ অভিযান চালানো হয়।

ওই বাসা থেকে উদ্ধারকৃত সরঞ্জামাদির মধ্যে ভিওআইপির ৫টি মেশিন, দুটি ল্যাপটপ, গ্রামীণফোনের একটি মডেম এবং বেশ কয়েকটি সিমকার্ডও রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব পীর মহল্লার প্রভাতী-৫৩ নং গ্রুপভিউ টাওয়ার নামক বাসার মালিক কাজী আনা। ওই টাওয়ারের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে তিন যুবক আস্তানা গেড়েছিল। বেশ কিছুদিন ধরে তারা সেখানে অবস্থান করলেও বাইরে তেমন একটা বের হতো না।

এ নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দেয়। জনতা বিষয়টি স্থানীয় কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমকে অবহিত করে। শুক্রবার স্থানীয় জনতাদের নিয়ে শামীম ওই ফ্ল্যাটে যাওয়ার পর দুই যুবক পালিয়ে যায়। সজীব হাসান পালানোর সময় জনতা তাকে আটক করে।

খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সজীব হাসানকে আটক করে। এ সময় ওই ফ্ল্যাট থেকে গান পাউডার, চকলেট বোমা, ভিওআইপি সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা ভিওআইপির ব্যবসার সঙ্গে জড়িত। তবে গান পাউডার ও চকলেট বোমা দিয়ে কি করত, সেটা জিজ্ঞাসাবাদে জানা যাবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত