সীতাকুণ্ডে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
চট্টগ্রাম : সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর গ্রামে মোবাইল চোর সন্দেহে আবদুল মালেক (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে চৌধুরীঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুল মালেকের বাড়ি কুমিল্লায়। তিনি শীতলপুর গ্রামের বগুলা বাজার এলাকায় থাকতেন।
সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান জানান, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বুধবার সকালে মালেকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।’
স্থানীয়রা জানান, মোবাইল ফোন চুরির অভিযোগে স্থানীয় কয়েকজন যুবক গতকাল রাতে মালেককে বগুলা বাজার থেকে ধরে পার্শ্ববর্তী চৌধুরীঘাটা এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে বেদম মারধর করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি
গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন













