বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সুন্দরবন বাঁচাতে এবার অভিনেত্রী নওশাবার চিত্রকর্ম

অভিনেত্রী নওশাবা আহমেদ অভিনয় করছেন নিয়মিত। তবে অভিনয়ের বাইরে তিনি একজন চিত্রশিল্পী। চারুকলা থেকে পাশ করেছেন বহু আগে। এছাড়াও ‘হিজিবিজি’ দল নিয়ে তিনি নানা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন। অনেকদিন ধরেই সুন্দরবন বাঁচাতে নানা কর্মকান্ড অংশ নিচ্ছেন তিনি। সেই জায়গা থেকে গত ১৮ আগষ্ট ধানমন্ডীর রবীন্দ্র সরোবরে আয়োজন করেছিলেন এক প্রতিবাদী চিত্রকর্মের। প্রথমে কেউ সারা না দিলেও ধীরে ধীরে বাড়তে থাকে জনতা। তারা বুঝতে পারে এটা সুন্দরবন বাঁচাতেই চিত্রকর্ম করে প্রতিবাদ জানানো হচ্ছে।

এ বিষয়ে নওশাবা বলেন, ‘এতদিন তো অনেক জায়গাতেই নানা প্রতিবাদ করেছি। কিন্তু রবীন্দ্র সরোবরে এর আগে করা হয়নি। আমি দেখতে চেয়েছিলাম এখানকার মানুষজন কে কি করে। প্রথমে সারা পাইনি। প্রায় আধাঘন্টা পর কিছু বাচ্চা ছেলে-মেয়েরা আসে। এরপর থেকে মানুষজন বাড়তে থাকে। সুন্দরবনকে চির সবুজ দেখতে চাই। রামপাল চাইনা। এটা আমাদের চিত্রকর্মে বুঝাতে চেয়েছি। তাই আমরা সবুজ রঙকেই বেশি প্রাধাণ্য দিয়েছি। কারণ জাতি-ধর্ম-বর্ণ সব কিছুতেই সবুজ রঙটি সহমত ও একাত্ততা প্রকাশ করে’। তাছাড়া সবুজ রঙটি ঘিরেই আমাদের পরবর্তী পরিকল্পনা রয়েছে’।

“বেঁচে থাকুক সুন্দরবন, বেঁচে থাকুক সুন্দরমন” এই কথাটি ধরেই এখন সবুজ প্রিয় সকল মানুষই চাচ্ছেন যাতে করে সুন্দরবনে রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্রের চুক্তিপত্র বাতিল হোক। এই চিত্রকর্মে জনাতার নানা কথা নিয়ে নির্মিত হচ্ছে একটি ভিডিও। যা খুব শিগগিরই অভিনেত্রী নওশাবা ইউটিউবে প্রকাশ করবেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত