‘সু চির আন্তর্জাতিক আদালতে বিচার হওয়া উচিৎ’


রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের জন্য অং সান সু চির আন্তর্জাতিক আদালতে বিচার হওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন ‘নিরাপদ সড়ক চাই’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে হত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘মিয়ানমারের নির্যাতনের চিত্র দেখলে আমি ঘুমাতে পারি না। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ আমি দেখেছি। সেই যুদ্ধে পাকিস্তানিরা আমাদের মা-বোনদের ইজ্জত লুণ্ঠন করে যে ভয়াবহ তাণ্ডব চালিয়েছিল সেটিকেও হার মানিয়েছে মিয়ানমার।’
তিনি আরো বলেন, নিরীহ মুসলমানদের হত্যা করে তারা সেখানে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। যার জন্য দেশটির রাষ্ট্রীয় পরামর্শদাতা ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চির আন্তর্জাতিক আদালতে বিচার হওয়া উচিৎ।
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘মিয়ানমারের ভয়াবহ নির্যাতন দেখে অনেক সময় আমি নিজেকে নিজে প্রশ্ন করি, মিয়ানমার এত শক্তি কোথা থেকে পায়? তারা কোনো রাষ্ট্রকে পরোয়া করছে না। পরে বুঝতে পারলাম যেসব বিদেশি অ্যাম্বাসেডর রোহিঙ্গা নির্যাতন দেখতে যাচ্ছেন, তাদের মধ্যে দুটি রাষ্ট্রের অ্যাম্বাসেডর নিশ্চুপ ভূমিকা পালন করে দ্বৈতনীতি অনুসরণ করছে।’
তিনি বলেন, ‘রোহিঙ্গা নির্যাতন বন্ধে ইতোমধ্যে আমরা জাতিসংঘ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি করে চিঠি পাঠিয়েছি এবং মানববন্ধন শেষে একটি প্রতিবাদলিপি বাংলাদেশে থাকা মিয়ানমার হাইকমিশনারের কাছে পাঠানো হবে।’
এ সময় উপস্থিত ছিলেন চিত্রনায়িকা রোজিনা আক্তার, চিত্রনায়ক জায়েদ খান, পরিচালক মুশফিকুর রহমান গুলজার প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













