মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সেলফি তুললে নতুন রোগের ভয়। জেনে নিন রক্ষা পাওয়ার উপায়

সেলফি তুললে নানা রকম সমস্যা হচ্ছে। নানা গবেষণা নানারকম আশঙ্কার কথা জানাচ্ছে। তাবলে সেলফি তোলা কি বন্ধ করে দেওয়া যায়!

এটা সেলফি তোলার যুগ। সবাই সেলফি তুলতে ব্যস্ত। সেলিব্রেটি থেকে সাধারণ মানুষ সবাই নিজের ছবি তুলতে আর পোস্ট করে চলেছেন। অনেকে তো সারাদিন ধরেই নিজস্বী তুলে যান। কিন্তু তাতে বিপদের ভয়। মোবাইলের ফ্ল্যাশ থেকে ত্বকের ক্ষতির পাশাপাশি রয়েছে ‘সেলফি এলবো’ নামের নতুন অসুখের ভয়।

মুখের সামনে একটু উঁচুতে এক বিশেষ অ্যাঙ্গেলে মোবাইল ধরে তুলতে হয় সেলফি। ক্যামেরায় নিজের মুখটি সুন্দর করে দেখতে, কখনও হাসিমুখ, কখনও রাগি মুখ করে ছবি তোলার সময়ে হাতটির উপরে চাপ পড়ে। শুধু বাহু নয়, কব্জির উপরেও পড়ছে চাপ। আর এর থেকেই তৈরি হচ্ছে এক নতুন সমস্যা। বিভিন্ন দেশেই এই সমস্যা নিয়ে চিন্তিত গবেষকরা। তাঁরা বলছেন সেলফি তোলার হুজুগ তৈরি হওয়ার পরেই এই সমস্যা বেড়েছে। এই অসুখের নাম দিয়েছে ‘সেলফি এলবো।’

হাতে ব্যাথা হওয়া, কব্জি ঘোরাতে সমস্যা হওয়া ইত্যাদি লক্ষণ দেখলেই বুঝবেন আপনার সেলফি অনেক লাইক, কমেন্ট আনার পাশাপাশি সমস্যাও নিয়ে এসেছে। তাই সাবধান! সেলফি তোলা একটু কমান। অনেকের ক্ষেত্রে কনুইতে যন্ত্রণাও হচ্ছে এই একই কারণে।

কিন্তু ব্যথা হচ্ছে বলে সেলফি তোলা তো আর বন্ধ করা যায় না! তাই জেনে নেওয়া দরকার এই সমস্যার সমাধানের পথ। চিকিৎসকরা বলছেন, একটানা অনেকক্ষণ সেলফি তুলে যাওয়া বন্ধ করতে হবে। মাঝে মাঝে বিরতি নেওয়া দরকার। সেই সঙ্গে প্রতিবার সেলফি তোলার আগে ও পরে আর্ম স্ট্রেচ করতে হবে। সেলফি স্টিকের ব্যবহার করতে পারলে ঝুঁকি কম।

এই সংক্রান্ত আরো সংবাদ

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

মানবদেহে আদার অনেক উপকার

আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?

বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন

  • ধনিয়া পাতার উপকারি গুণ
  • ওজন কমাতে যা খাওয়া যেতে পারে
  • প্রতিদিনের খাদ্যতালিকায় রসুন
  • আমলকি কখনো স্বাস্থ্যের জন্য ‘বিপজ্জনক’ হয়ে ওঠে
  • বাসি দই ও পান্তা ভাতের আশ্চর্যজনক উপকারিতা
  • স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর সবজি হলো লাউ
  • মৌসুমের সব রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ উঠল ৪৩ ডিগ্রিতে
  • যেসব অঞ্চলে টানা ৩ দিন ঝড়বৃষ্টি
  • ২৪ ঘণ্টা না যেতেই ফের কমলো স্বর্ণের দাম
  • গরমে চুলের যত্ন নেবেন কীভাবে?
  • একলাফে সোনার দাম ভ‌রিতে কমলো ৩১৩৮ টাকা
  • কত দিন পর পর টুথব্রাশ বদলাবেন?