মিস ওয়ার্ল্ড-২০২৪ জিতলেন ক্রিস্টিনা পিসকোভা


‘মিস ওয়ার্ল্ড ২০২৪’ বিজয়ী হয়েছেন চেক প্রজাতন্ত্রের ক্রিস্টিনা পিসকোভা। শনিবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে শুরু হয় মিস ওয়ার্ল্ডের ৭১ তম আসরের গ্র্যান্ড ফিনালে। এতে বিজয়ের মুকুট ছিনিয়ে নেন ক্রিস্টিনা।
তিনি ১১৫টি দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন। গত বছরের বিজয়ী পোল্যান্ডের ক্যারোলিনা বিয়েলাওস্কা তার উত্তরসূরি হিসেবে ক্রিস্টিনাকে মুকুট পরিয়ে দেন।
এদিনের মিস ওয়ার্ল্ড-২০২৪ প্রতিযোগিতার প্রথম রানার-আপ হয়েছেন লেবাননের ইয়াসমিনা জেইতুন। এবারের প্রতিযোগিতা ছিল ৭১তম বছর। বিশ্বজুড়ে মহিলাদের ক্ষমতা ও প্রভাব নিয়ে প্রশ্নোত্তর পর্বে আলোচনা হয়। তারপরই বিশ্ববিখ্যাত এই সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী বেছে নেওয়া হয়।
সিএনএন জানিয়েছে, ২৩ বছর বয়সী ক্রিস্টিনা পিসকোভা একজন মডেল। পড়াশোনা করছেন আইন বিষয়ে। এবারের আসরে ভারত ও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন যথাক্রমে সিনি শেঠি, নীলা।
১৯৯৬ সালে ভারতের বেঙ্গালুরুতে সর্বশেষ বসেছিল এই আসর। তারপর কেটে গেছে ২৮ বছর। কিন্তু ভারতে আর এই পেজেন্ট অনুষ্ঠিত হয়নি। প্রায় তিন দশক পর ভারতে অনুষ্ঠিত হলো নারীদের আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড’।
গ্র্যান্ড ফিনালে সঞ্চালনা করেন বলিউডের গুণী নির্মাতা করন জোহর। প্রায় ১৮ বছর পর মিস ওয়ার্ল্ডের মঞ্চে দেখা গেলো তাকে। সর্বশেষ ২০০৬ সালে মিস ওয়ার্ল্ডের জুরি সদস্য হয়েছিলেন করন জোহর।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













