‘সোনার বাংলা’ পেয়ে খুশি চট্টগ্রামবাসী

চট্টগ্রাম: ঢাকা ও চট্টগ্রামের মধ্যে নতুন চালু হওয়া আধুনিক দ্রুতগতিসম্পন্ন বিলাসবহুল ট্রেন ‘সোনার বাংলা এক্সপ্রেস’ পেয়ে খুশি বৃহত্তর চট্টগ্রামের মানুষ। রবিবার সকাল থেকে চালু হয়েছে ট্রেনটি। ঈদের আগে এই ট্রেনটি চালু হওয়ায় চট্টগ্রামবাসীর ঈদের খুশি যেন বেড়ে গেছে।
গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুতগতিসম্পন্ন এই ট্রেনটির উদ্বোধন করেন। দ্রুতগতিসম্পন্ন ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেন ৫ ঘন্টা ৪০ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছবে। শুধু একটি স্টপেজ ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ট্রেনটি থামবে।
চট্টগ্রামের অধিবাসীরা মনে করছেন, এই ট্রেনটি শেখ হাসিনা সরকারেরর একটি ঈদ উপহার। তারা নতুন এই ট্রেনটিতে প্রথমবারের মতো যাত্রীদের জন্য খাবারের ব্যবস্থা করায় প্রিমিয়ার ও রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম সরকারি সংবাদ সংস্থাকে বলেন, চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল দ্রুতগতিসম্পন্ন আরামদায়ক একটি ট্রেন। তিনি নতুন ট্রেনটি চালু করায় সরকারকে ধন্যবাদ জানান। দ্রুতগতিসম্পন্ন বুলেট ট্রেন চালু করার দাবি জানিয়ে তিনি বলেন, এতে উচ্চ মূল্যের টিকেটে চট্টগ্রাম-ঢাকা রুটে ফ্লাইট সার্ভিসের ওপর নির্ভর করতে হবে না। ফলে এ অঞ্চলে ‘ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট’ (এফডিআই) বৃদ্ধি পাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন

চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি
গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন













