বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সোলায়মানের পরকীয়ার কারণেই অকালে ঝরে গেল টুম্পা

গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর সোলায়মান মিয়ার দীর্ঘ দিন ধরে এক নারীর সঙ্গে পরকীয়া ও বেপরোয়া জীবনের কারনেই অকালে ঝরে গেল তার স্ত্রী টুম্পার প্রাণ। সোলায়মানের এই বিষয়টি তার স্ত্রী টুম্পার নজরে এলে নিয়ে তাদের স্বামী-স্ত্রীর ঝগড়া মাঝে লেগেই থাকতো। প্রায়ই সোলায়মান তাঁর স্ত্রীর ওপর অকথ্য নির্যাতন চালাতো। নিহত টুম্পার মা সেলিনা বেগম জানান, পরকীয়ার কারনে টুম্পাকে প্রায়ই মারধর করতো সোলায়মান। আর এরই শেষ পরিণতি হলো মেয়ের মৃত্যু।

নিহত টুম্পার ছোট ছেলে নির্জন ইসলাম নাফির কথায়ও সেই কথার সুর পাওয়া গেল। নির্জন বলেছে, তার বাবা প্রায়ই তার মার ওপর নির্যাতন চালাতো।

এ ব্যাপারে উত্তরা পশ্চিম থানার এসআই শাহেদ ভারভেজকে কাউন্সিলর সোলায়মানের সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এখনো এ ব্যাপারে মামলা হয়নি। তবে আমরা গোটা বিষয়টিও ওপর নজর রাখছি। মামলা না হলেও আমরা তদন্ত করছি।

ঢাকার উত্তরায় ৭ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের বাসায় গতকাল রবিবার তালাবদ্ধ বাসা থেকে টুম্পার নিথর দেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেণ। ঘটনার পর থেকেই গাজীপুর ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিল সোলায়মান পলাতক রয়েছে।

এদিকে স্ত্রীকে খুন করার অভিযোগে আজ মঙ্গলবার বিকালে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নিহতের স্বজনরা ছাড়াও স্থানীয়রা অংশ নেন। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন স্থানীয় কাউন্সিলর সফিকুর আমিন তপনসহ অন্যান্যরা। এ সময় বক্তারা কাউন্সিলর সোলায়মানকে টুম্পার ঘাতক হিসাবে আখ্যায়িত করে তার দৃষ্টান্তমুলক শাস্তিার দাবি করেন। মানববন্ধনে অংশ নিয়ে বিচার চাইলেন নিহত নুশরাত জাহান টুম্পার ছেলে ও মা।

টুম্পার মা সেলিনা বেগম অভিযোগ করেন, পরকীয়ার সম্পর্কের কারণে প্রায়ই টুম্পাকে মারধর করতো তার স্বামী সোলায়মান। সবশেষে সোমবার সকালে টুম্পাকে উত্তরায় নিজ বাসায় হত্যা করে পালিয়ে যায় সে। কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, আমার মেয়েকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই। এজন্য তিনি প্রধানমন্ত্রীসহ সরকারের উর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী