শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশে পুলিশের অনুমতি লাগবে

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ২১ অক্টোবর থেকে পুলিশের অনুমতি ছাড়া কাউকে উদ্যানে প্রবেশ করতে দেওয়া হবে না।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বুধবার সম্মেলনস্থলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

পুলিশ কমিশনার বলেন, সম্মেলন উপলক্ষে রাজধানী জুড়ে কয়েকস্তরের নিরাপত্তা থাকবে। পুলিশ, র‌্যাব, ডিবি, সাদা পোশাকে পুলিশসহ সরকারের সকল গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সদস্যরাও থাকবে। সম্মেলন শেষ না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে।

আছাদুজ্জামান মিয়া আরও বলেন, সম্মেলনের আগের দিন অর্থ্যাৎ ২১ অক্টোবর থেকে উদ্যানের সবগুলো গেট সর্বসাধারণের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হবে। এ সময় পুলিশের অনুমতি ছাড়া কাউকে উদ্যানে প্রবেশ করতে দেওয়া হবে না।

তিনি জানান, সম্মেলন শেষ হলে উদ্যান আবার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। একই সঙ্গে কাউন্সিলে কোনো প্রকার ব্যাগ, ধারালো অস্ত্র বা দাহ্য পদার্থ নিয়ে আসা যাবে না। লাইসেন্স করা আগ্নেয়াস্ত্রও আনা যাবে না। ইতোমধ্যে পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

আগামী ২২ ও ২৩ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ