বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সৌদিতে ১২ আর বাংলাদেশে ১৩ সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদুল আযহা

সৌদি আরবের আকাশে বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় জিলক্বদ মাস ৩০ দিনে পূর্ণ হলো বলে জানিয়েছে সৌদি গনমাধ্যম ।

সেই হিসেবে আগামী ১২ সেপ্টেম্বর (সোমবার) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ-উল-আজহা উদযাপিত হবে।

অন্যদিকে, সৌদির সাথে মিল রেখে বাংলাদেশে ঈদ উদযাপনের ধারাবাহিকতায় অনেকটাই নিশ্চিত যে আগামী ১৩ সেপ্টেম্বর হতে যাচ্ছে বাংলাদেশে ঈদুল আযহা।

বৃহস্পতিবার সৌদি আরবের সুপ্রিম কোর্টের এক সভায় এ সিদ্ধান্ত নেবার পর রাজকীয় ফরমান জারির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয় বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যমগুলো।

সৌদি আরবে জিলহজ মাসের প্রথমদিন নির্ধারণ হয়েছে ৩ সেপ্টেম্বর। হিজরি বর্ষপঞ্জি হিসেবে জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখ এই তিন দিন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে উদযাপিত হয় পবিত্র ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আজহা। সেই হিসেব অনুযায়ী, আগামী ১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বাংলাদেশে উদযাপিত হবে ঈদ-উল-আজহা।

তবে আজ শুক্রবারবাংলাদেশে চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। চাঁদ দেখা কমিটির বৈঠকের পরই জানা যাবে, কবে ঈদ হচ্ছে বাংলাদেশে।

প্রসঙ্গত, হিজরি বর্ষপঞ্জি হিসেবে জিলহজ মাসের ১০ তারিখ থেকে শুরু করে ১২ তারিখ পর্যন্ত তিন দিন ধরে ঈদ-উল-আজহা চলে।

হিজরি চন্দ্র বছরের গণনা অনুযায়ী, ঈদ-উল-ফিতর এবং ঈদ-উল-আজহার মাঝে দুই মাস ১০ দিনের ব্যবধান থাকে। দিনের হিসেবে যা সর্বোচ্চ ৭০ দিন পর্যন্ত হতে পারে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে