বুধবার, জুলাই ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সৌদি আরবের বিরুদ্ধে হজ নিয়ে রাজনীতির অভিযোগ কাতারের

সৌদি আরবের বিরুদ্ধে হজ নিয়ে রাজনীতির অভিযোগ তুলেছে কাতার। দোহা বলছে, হজের উদ্দেশ্যে মক্কা যেতে আগ্রহী কাতারি নাগরিকদের ওপর সৌদি আরব বিধিনিষেধ আরোপ করেছে। শনিবার কাতারের জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি)-এর পক্ষ থেকে এমন অভিযোগ করা হয়েছে।

চলতি বছরের সেপ্টেম্বরে পবিত্র হজ পালিত হবে। এনএইচআরসি জানিয়েছে, কাতারি নাগরিকদের বলা হচ্ছে তারা কেবল কাতারের সুনির্দিষ্ট দুইটি বিমানবন্দর দিয়ে সৌদিতে প্রবেশ করতে পারবে। এছাড়া সৌদি আরবে প্রবেশ করতে হলে তাদের অবশ্যই দোহা হয়ে আসতে হবে। কাতারের যেসব নাগরিক দোহার বাসিন্দা নন, বিশেষ করে যারা বিভিন্ন দেশে পড়াশুনা করছে তাদের জন্য এটা চ্যালেঞ্জিং। এর ফলে অন্য দেশে বসবাসকারী আমাদের নাগরিকরা হজে যেতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তারা হজ পালনের জন্য সরাসরি সৌদি আরব যেতে পারছেন না। বরং এজন্য তাদের আগে কাতার ফিরতে হবে এবং কাতার থেকেই সৌদিতে যেতে হবে।

এ ব্যাপারে এনএইচআরসি-এর পক্ষ থেকে বিশ্বাস ও ধর্মীয় স্বাধীনতা বিষয়ক জাতিসংঘের বিশেষ দূতের কাছে অভিযোগ করা হয়েছে।

এনএইচআরসি বলছে, সৌদি আরবের এমন বিধিনিষেধ ধর্ম পালনের অধিকার নিশ্চিত করে এমন আন্তর্জাতিক আইন এবং চুক্তির মারাত্মক লঙ্ঘন। রাজনৈতিক উদ্দেশ্য পূরণের হাতিয়ার হিসেবে হজ নিয়ে সৌদি রাজনীতি উদ্বেগজনক।

এর আগে গত জুনে কাতারি নাগরিকদের মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদে প্রবেশে বাধাদানের অভিযোগ আসে। এখানেই পবিত্র কাবাঘর অবস্থিত। সূত্র: আল জাজিরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প