স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, রিকশাচালক আটক


মানিকগঞ্জ সদর উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এই অভিযোগে আজ শনিবার দুপুরে আবদুর রাজ্জাক (৩০) নামের এক রিকশাচালককে আটক করেছে পুলিশ। রাজ্জাকের বাড়ি সদর উপজেলার নবগ্রামে।
স্বজন ও স্থানীয় লোকজন জানায়, আজ সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে হেঁটে পঞ্চম শ্রেণির ওই ছাত্রী বিদ্যালয়ে যাচ্ছিল। পথে বিদ্যালয়ের অদূরে পৌঁছালে মেয়েটির মুখ চেপে ধরে পাশের ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন রাজ্জাক। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন এগিলে এলে তিনি পালিয়ে যান। এ ঘটনায় পুলিশে খবর দেন মেয়েটির স্বজন ও স্থানীয় লোকজন। এরপর পুলিশ অভিযান চালিয়ে দুপুর ১২টার দিকে নিজ এলাকা থেকে রাজ্জাককে আটক করে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, সময়মতো স্থানীয় লোকজন এগিয়ে আসায় ধর্ষণের কবল থেকে রক্ষা পেয়েছে ওই শিক্ষার্থী। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনের ২২ ধারায় ধর্ষণচেষ্টার অভিযোগে ওই রিকশাচালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













