স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় নানি-নাতির যাবজ্জীবন


জেলার মুজিবনগর উপজেলায় এক স্কুলছাত্রী ধর্ষণ মামলায় নানিসহ দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার বিকেলে জেলা দায়রা জজ আদালতের বিচারক রবিউল হাসান এ রায় দেন। একই সঙ্গে তাদের দুজনকে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার দারিয়াপুর গ্রামের টোকন (৩০) ও ওই ছাত্রীর নানি রহিমা খাতুন (৬০)।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২ এপ্রিল রাতে মেহেরপুর মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের এক স্কুলছাত্রীকে কৌশলে তার ফুপুর বাড়িতে ডেকে নিয়ে যায় তার নানি রহিমা খাতুন। বাড়িতে তার ফুপু না থাকায় কৌশলে মেয়ে ও ওই যুবককে ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় নানি। এ সময় জোরপূর্বক মেয়েটিকে ধর্ষণ করে টোকন। পরে মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরদিন সকালে মেয়েটির ফুপু বাদী হয়ে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করেন। ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার বিকেলে ওই রায় দেন বিচারক।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













