শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্কুলছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় তদন্ত কমিটি

খুলনার খালিশপুর রোটারি স্কুলের এক ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে এলাকাবাসীর ক্ষোভের কারণে আজ রোববার স্কুলে উপস্থিত হননি আলোচিত শিক্ষক আশরাফ হাসান।

রোটারি স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ মো. আশরাফুল ইসলাম জানান, আজ এই সংবাদ দেখার পর তিনি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী সাফায়েত হোসেন প্যারেট, মো. তাজুল ইসলাম ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ কে এম ইব্রাহিমকে নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন।

আশরাফুল ইসলাম আরো জানান, ছাত্রীর বাবা মৌখিকভাবে তাঁকে পুরো ঘটনা অবহিত করলে তিনি তাঁকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন।

এদিকে এই ঘটনার পর আলোচিত শিক্ষক আশরাফ হাসান আজ ভোরের পালায় স্কুলে এলে প্রধান শিক্ষক তাঁকে দ্রুত স্কুল ত্যাগ করার নির্দেশ দেন। এই সময় অভিভাকদের ক্ষোভের মুখে আলোচিত শিক্ষক পেছনের গেট দিয়ে স্কুল থেকে পালিয়ে যান। সেই থেকে তিনি লাপাত্তা রয়েছেন। বিষয়টি নিয়ে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
  • ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে