মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্কুলছাত্রী ধর্ষণের ভিডিওচিত্র ইন্টারনেটে, গ্রেপ্তার ১

এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে আব্দুর রহিম মোল্লা নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাওলা গ্রামের বাড়ি থেকে পুলিশ রহিমকে গ্রেপ্তার করে। তবে অপর আসামি রহিম মোল্লার বন্ধু পালিয়ে গেছে।

বৃহস্পতিবার বিকালে বাগেরহাট সদর হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিকালে রহিম মোল্লাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মেয়েটি স্থানীয় নাশুখালী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

এর আগে বুধবার রাতে ওই স্কুলছাত্রী প্রতিবেশি আব্দুর রহিম মোল্লা ও তার এক বন্ধুকে আসামি করে মোল্লাহাট থানায় একটি মামলা করে।

আব্দুর রহিম মোল্লা ওই গ্রামের মহসিন মোল্লার ছেলে। রহিম মোল্লাহাট উপজেলার সদরের খলিলুর রহমান ডিগ্রি কলেজের ছাত্র।

মামলার নথির বরাত দিয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসম খায়রুল আনাম বলেন, গত ২৩ জুন বিকাল সাড়ে তিনটার দিকে মেয়েটি একা বাড়িতে ঘুমিয়েছিল। এসময় তার প্রতিবেশী রহিম ও তার এক বন্ধু মেয়েটির বাড়িতে গিয়ে তার শোয়ার ঘরে ঢুকে ধর্ষণ করে। তারা মেয়েটিকে ধর্ষণ করে এবং মুঠোফোনে সেই ভিডিওচিত্র ধারণ করে। তখন লোকলজ্জার ভয় এবং তাদের ওই ধর্ষণের কথা কাউকে জানালে ধারণ করা ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেয়া হবে বলে মেয়েটিকে ভয় দেখায় ওই দুই যুবক। যার কারণে মেয়েটি এতদিন চুপ ছিল। ২-৩ দিন আগে ওই দুই যুবক মেয়েটিকে ধর্ষণ করার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিওচিত্র দেখতে পেয়ে মেয়েটি মোল্লাহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছে। মামলার পর বুধবার রাতে গাওলা গ্রামে অভিযান চালিয়ে পুলিশ রহিমকে গ্রেপ্তার করতে পারলেও তার অপর বন্ধু পালিয়ে গেছে। রহিম সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওচিত্র ছড়িয়ে দেয়ার কথা স্বীকার করেছে।

মামলার অপর আসামিকে গেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার হওয়া রহিমের কাছ থেকে ওই ভিডিওচিত্রটি জব্দ করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত