বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্কুলছাত্রী ধর্ষণ চেষ্টা, ছাত্রলীগ নেতা গ্রেফতার

এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বরগুনার আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: নুরুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে পিরোজপুরে শহরের পদ্মা আবাসিক হোটেল থেকে গ্রেফতার করে।

জানা যায়, বরগুনার আমতলী উপজেলার চড়কগাছা গ্রামের জলিল মাস্টারের ছেলে ছাত্রলীগ কর্মী জাহিদের সাথে ঝালকাঠী জেলার নলসিটি উপজেলার এক স্কুল ছাত্রীর সাথে মোবাইলে পরিচয় হয়। পরে মঙ্গলবার জাহিদ ও আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: নুরুজ্জামান স্কুল ছাত্রীর সাথে দেখা করার জন্য নলসিটিতে আসে। এক পর্যায়ে বেড়াতে যাওয়ার কথা বলে স্কুল ছাত্রীকে নিয়ে পিরোজপুরে আসে। পরে সন্ধ্যা হয়ে গেলে রাতে বরগুনা যাওয়া যাবে না বলে পিরোজপুর শহরের একটি আবাসিক হোটেলে ওঠে। সেখানে ওই স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করলে কৌশলে দৌড়ে বের হয়ে পাশের বাড়িতে আশ্রয় নেয় সে। তাদেরকে বিস্তারিত জানালে তারা ওই ছাত্রীকে থানায় নিয়ে যায়।

পরে রাতেই সদর থানার ওসি (তদন্ত) হাচনাইন পারভেজ ও এসআই বিপ্লব কান্তি মন্ডল অভিযান চালিয়ে পদ্মা হোটেল থেকে আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: নুরুজ্জামানকে গ্রেফতার করে। তবে অপর ছাত্রলীগ কর্মী জাহিদ পালিয়ে যায়।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুমুর রহমান বিশ্বাস জানান, এ ঘটনায় স্কুল ছাত্রী নিজে বাদি হয়ে দুই জনের নামে মামলা দায়ের করেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী