স্কুলের দেয়ালধসে বাবা-ছেলের মৃত্যু


চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় সেন্ট প্লাসিড স্কুল মাঠের পুরোনো একটি দেয়ালধসে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত মাসুদুল হক ও তাঁর ছেলে তৌসিফ মাহিদ বন্দরনগরীর বলোয়ার দীঘি এলাকার বাসিন্দা। মাসুদুল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) পঙ্কজ বড়ুয়া জানান, দুপুরে বুলডোজার দিয়ে সেন্ট প্লাসিড স্কুলের মাঠ ভরাটের কাজ চলছিল। এ সময় ব্যবসায়ী মাসুদুল হক মেয়েকে স্কুলে দিয়ে ছেলেকে সঙ্গে নিয়ে বাসায় ফিরছিলেন। স্কুলের দেয়ালের পাশ দিয়ে যাওয়ার সময় মাসুদুল ও তাঁর ছেলের ওপর দেয়ালটি ধসে পড়ে।
স্থানীয় লোকজন বাবা ও ছেলেকে উদ্ধার করে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দুপুর দেড়টার দিকে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন বলে জানান এসআই।
খবর পেয়ে নিহতদের আত্মীয়স্বজনরা হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়েন।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি
গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন













