শনিবার, আগস্ট ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্কুলের ৭ শিশু শিক্ষার্থীকে ধর্ষণ, অবশেষে শিক্ষক আটক

আশুলিয়ায় আমির মডেল স্কুল নামের একটি কিন্ডারগার্টেন স্কুলের ৭ শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক এবং পরিচালক আমির হোসেনকে (৩২) আটক করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির। আটক আমির হোসেন নরসিংদী জেলার বেলাব থানার বাটেরচড় এলাকার জিন্নাতুল মিয়ার ছেলে। সে আশুলিয়ার কুরগাও এলাকায় আমির মডেল স্কুল নামে একটি কিন্ডারগার্টেন স্কুল ও আবাসিক ডে-কেয়ারের প্রতিষ্ঠাতা। এখানে তার স্ত্রীও শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন এবং পড়াশুনার আড়ালে আমির হোসেন শিশু শিক্ষার্থীদেরকে কৌশলে যৌন নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে।

এদিকে স্কুল ব্যবসার আড়ালে কোমলমতি শিক্ষার্থীদেরকে যৌন নির্যাতনকারী আমির হোসেন আটকের পর তার বিরুদ্ধে অন্যান্য শিক্ষার্থী ও স্বজনদের অভিযোগের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এ ঘটনায় অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকরাও থানায় হাজির হয়ে একই ধরণের অভিযোগ করে বলেন, লম্পট শিক্ষক আমির হোসেনের স্ত্রী গত চার মাস পূর্বে সন্তান প্রসবের জন্য গ্রামের বাড়িতে চলে যায়। এরপর থেকেই বিভিন্ন সময়ে একে একে ধর্ষণ করেছে সাত শিক্ষার্থীকে।

অন্যদিকে শিক্ষকের কাছে পড়তে গিয়ে শিক্ষার্থীরা যৌন নিপীড়নের শিকার হচ্ছে জানতে পেরে এলাকার অভিবাবক ও সচেতন শিক্ষার্থীদের মনে বিরূপ প্রতিক্রীয়া দেখা দিয়েছে। অনেকেই আটককৃত আমির হোসেনের উপযুক্ত শাস্তি দাবি করেছেন। সংবাদ সম্মেলনে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির জানান, আশুলিয়ার কুরগাঁও এলাকার আমির মডেল স্কুলের মালিক আমির হোসেন কিছুদিন আগে তারই স্কুলের ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে কৌশলে ধর্ষণ করে। এবং পরবর্তীতে সে ধারাবাহিকভাবে আরও ৬ শিক্ষার্থীকে যৌন নির্যাতন করে।

ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী বৃহস্পতিবার রাতে বিষয়টি স্বজনদের কাছে খুলে বলে। এ ঘটনায় ওই ছাত্রীর মা আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ বিষয়টি আমলে নিয়ে রাতেই কুরগাঁও এলাকা থেকে অভিযুক্ত আমির হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। এছাড়া ধর্ষিতা শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়েছে। সেই সঙ্গে আটককৃত শিক্ষককের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী