বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্ত্রীকে খুন করে পুঁতে টাইলস বসিয়ে দিল স্বামী!

স্ত্রীকে খুন করে ঘরের মেঝেতে পুঁতে তাঁর ওপর সিমেন্ট ঢালাই করে টাইলস বসিয়ে দিয়েছেন স্বামী। নির্মম এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে দুর্গাপুর থানার উত্তরপল্লী এলাকায়।

পুলিশ জানায়, নির্মম এ হত্যাকাণ্ডের পর বাড়ির মালিককে ফোন করে নিজের কীর্তির কথা জানান স্বামী। পরে বাড়ির মালিক পুলিশকে খবর দিলে মাটির প্রায় ছয় ফুট গভীরে খুঁড়ে ওই নারীর পচা গলা মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্বামী হায়দার আলী শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাড়ির মালিক পুলিশকে জানান, আজ থেকে প্রায় ১৪ বছর আগে হায়দার আলী শেখ নামের এক রাজমিস্ত্রিকে বাসা ভাড়া দিয়েছিলেন তিনি। আট বছর আগে হায়দার রিনা বিবি নামের এক নারীকে বিয়ে করেন। বিয়ের পর থেকে স্ত্রীকে নিয়ে ওই বাড়িতেই থাকতেন তিনি। এ সময়ে তাঁদের দুটি সন্তানও জন্ম নেয়।

বাড়ির মালিক জানান, বৃহস্পতিবার রাতে হায়দার তাঁকে ফোন করে বলেন, আত্মহত্যা করবেন তিনি। বাড়ির মালিক কারণ জানতে চাইলে ফোনে হায়দার জানান, স্ত্রীকে খুন করে ঘরের মেঝেতে পুঁতে চলে এসেছেন তিনি। তাঁকে না খুঁজতে বাড়ির মালিককে পরামর্শ দিন তিনি।

এরপর বাড়ির মালিক ওই রাতেই বিষয়টি দুর্গাপুর থানায় জানান। শুক্রবার সকালে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘরের মেঝে খুঁড়ে উদ্ধার করা হয় রিনার মৃতদেহ।

দুর্গাপুরের ডিএসপি (পূর্ব) অভিষেক মোদি বলেন, রিনা বিবিকে খুন করে মেঝের মাটিতে পুঁতে দেওয়ার পর সিমেন্ট দিয়ে প্লাস্টার করে ঢেকে দেওয়া হয়। তারপর সিমেন্টের ওপর টাইলস বসিয়ে দেওয়া হয়।

এদিকে, মৃতদেহ উদ্ধারের পর শনিবার বিকেলে রিনার স্বামী হায়দারকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প