স্ত্রীকে যৌনব্যবসা করাতে বাধ্য করতো পাষণ্ড স্বামী!


অধিক অর্থ উপার্জনের জন্য স্ত্রীকে দিয়ে যৌনব্যবসা করাতো পাষণ্ড স্বামী। ফ্রান্সের এক লোক প্রতিমাসে হাজার হাজার পাউন্ড রোজগারের জন্য স্ত্রীকে বাধ্য করতো অন্যের সাথে যৌনমিলেনের জন্য। এ পর্যন্ত ২ হাজার ৭’শ জনেরও বেশি লোকের সাথে যৌনমিলনে বাধ্য করেছেন সেই পাষন্ড স্বামী। এমনই অভিযোগ করেছেন তার স্ত্রী।
আন্তর্জাতিক অনলাইন সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টে প্রকাশ, আইনি কারণে ৫৪ বছর বয়সী অভিযুক্ত ওই স্বামীর নাম প্রকাশ করা হয়নি। ভুক্তভোগীর স্ত্রীর অভিযোগ ২০১১ সাল থেকে তার স্বামী তাকে দিয়ে এ নোংরা ব্যবসা শুরু করে।
মিয়াক্স আদালতে ভুক্তভোগী মহিলা তার উপর করা অত্যাচারের বর্ননা দিতে গিয়ে বলেন, তার ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে দিয়ে জোড়পূর্বক এই নোংরা কাজ করানো হতো। ইতোমধ্যে তাকে দিয়ে তার স্বামী ১ লক্ষ ৬০ হাজার পাউন্ড আয় করেছে।
৪টি ভিন্ন ওয়েবসাইটে টেক্সট মেসেজ এবং ইমেইল এর মাধ্যমে স্ত্রীকে দিয়ে পতিতাবৃত্তি কাজ করাতো পাষণ্ড স্বামী। দিনে ৩ বার স্ত্রীকে দিয়ে এ কাজ করাতো সে। ওই ঘৃণ্য কাজের সময় তাদের ৫ বছর বয়সী ছেলেকে সামলে রাখত স্বামী।
লি প্যারিসিয়েন পত্রিকার বরাত দিয়ে দ্য ইন্ডিপেনডেন্ট এ প্রকাশিত।
ডেপুটি প্রোসিকিউটর ইমানুয়েল ডুপিক বলেন, মানসিক শক্তি খাটিয়ে স্ত্রীকে এ কাজ করাতে বাধ্য করতেন অভিযুক্ত স্বামী। অভিযুক্তের বিরুদ্ধে আদালতে শুনানি চলছে। শুনানি শেষ হলে তার সাজা ঘোষনা করা হবে বলে জানান আদালত।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













