সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্ত্রীর অশ্লীল ভিডিও ইন্টারনেটে ছড়ানোয় স্বামী গ্রেপ্তার

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় স্ত্রীর অশ্লীল ভিডিও ইন্টারনেটে ছড়ানো ও ভয় দেখিয়ে যৌতুক দাবির মামলায় স্বামীকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। পাশাপাশি ও তথ্য প্রযুক্তি আইনে মামলা এফআইআরের নির্দেশের প্রেক্ষিতে বুধবার থানা পুলিশ তা আমলে নিয়ে মামলা রেকর্ড করে।

পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা সানজিদা পারভিন চুমকি নামে এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই উপজেলার পৌরসদর বীরপাকুন্দিয়া বড়বাড়ি গ্রামের লিয়াকত আলীর প্রবাসী ছেলে এরশাদ মিয়ার। এক পর্যায়ে ২০১৩ সালের ৫ ডিসেম্বর কিশোরগঞ্জ নোটারী পাবলিকে ৬ লাখ টাকা কাবিন রেজিস্ট্রির ঘোষণায় এফিডেভিটের মাধ্যমে বিয়ে বন্ধনে আবদ্ধ হয় তারা।

সংসার জীবনে স্ত্রীর অসংখ্য অশ্লীল ছবি ও ভিডিও কৌশলে মুঠোফোনে ধারণ করে রাখে স্বামী। অতঃপর কিছুদিন থেকে সেগুলো (অশ্লীল ভিডিও) ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে স্বামী এরশাদ। পাশাপাশি তালাক দেয়ারও ভয় দেখানো হয় চুমকিকে।

এ পরিস্থিতিতে বাবার বাড়ি থেকে দাবিকৃত টাকা আনতে অস্বীকার করে চুমকি। এতে ক্ষিপ্ত হয়ে এরশাদ মিয়া গত ১৮ ফেব্রুয়ারি লাঠি দিয়ে পিটিয়ে আহত করে স্ত্রীকে।

এ ঘটনায় চুমকির বাবা কামরুল হাসান গোলাপ বাদী হয়ে পাকুন্দিয়া থানায় মামলা করলে পুলিশ নির্যাতনকারী স্বামী এরশাদ মিয়াকে (৩০) গ্রেপ্তার করে আদালতে পাঠায়। পরে বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

অপরদিকে, গ্রেপ্তারের আগেই এরশাদ স্ত্রীর নামে ভুয়া আইডি চালু করে অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়। তা জানতে পেরে স্ত্রী সানজিদা পারভিন চুমকি বাদী হয়ে ৩ মার্চ স্বামী এরশাদ মিয়াকে আসামি করে তথ্য প্রযুক্তি আইনে আদালতে অভিযোগ করেন।
আদালতের নির্দেশে বুধবার পাকুন্দিয়া থানা পুলিশ মামলাটি এফআইআর করে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, অভিযুক্ত এরশাদ মিয়া যৌতুক মামলায় জেলহাজতে আটক আছে। তথ্য প্রযুক্তি আইনে দায়ের মামলায় গ্রেপ্তার দেখাতে আদালতে আবেদন পাঠানো হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত