শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্ত্রীর গলা কেটে হত্যা, স্বামীর আত্মসমপর্ণ

রাজশাহী নগরীতে স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নগরীর শাহমখদুম থানার বায়া এলাকায় রবিবার সকাল ১০টার দিকে এ ঘটনার পর স্বামী আইনাল হক (৩০)কে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, নিহত গৃহবধূর নাম সাফিয়া বেগম (২৫)।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, সকাল ১০টার দিকে আইনাল হকের স্ত্রী সাফিয়া বেগম বাড়ির সামনে রাস্তার পাশে কাজ করছিলেন। এ সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আইনাল হকের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে আইনাল বাড়ির ভেতর থেকে হাঁসুয়া ও ছুরি নিয়ে সাফিয়া বেগমকে আঘাত করেন। এতে সাফিয়া আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে আইনাল হক তাকে প্রকাশ্যেই হাঁসুয়া দিয়ে গলা কেটে তার মৃত্যু নিশ্চিত করেন।

তিনি জানান, এ সময় আইনালকে ধরতে গেলে তিনি তার ছোট ভাই মৃত বাবুলের স্ত্রী সোমা বেগমকেও ছুরি দিয়ে আঘাত করেন। এতে ওই নারী আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন।

ওসি জানান, ঘটনার পর আইনাল হক হাঁসুয়া ও ছুঁরি নিয়ে ঘটনাস্থলেই বসে ছিলেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে তিনি পুলিশের কাছে হাঁসুয়া-ছুঁরি জমা দিয়ে আত্নসমর্পণ করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত