স্ত্রীর সঙ্গে ঝগড়া করে যুবকের ‘আত্মহত্যা’


চট্টগ্রাম মহানগরীতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে স্ত্রী পলাতক রয়েছেন।
শুক্রবার রাতে চান্দগাঁও থানার কে বি আমান আলী রোডে বেলালি কলোনিতে এ ঘটনা ঘটে।
নিহতের নাম নাইমুল ইসলাম (২০)। তিনি নগরীর চান্দগাঁও মাজার গেইট এলাকার মুজিবুল হক করিমের ছেলে। নাইমুল পেশায় নগরীর ১০ নম্বর রুটের সিটি সার্ভিস বাসের চালক।
এদিকে ঘটনার পর বাসা থেকে নাইমুলের স্ত্রী নাসরিন আক্তার পালিয়ে গেছেন।
পুলিশ জানায়, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নাইমুল আত্মহত্যা করেছেন।
নিহতের বড় ভাই হাফেজ ইকবাল হোসেন জানান, বেলালি কলোনিতে ভাড়া বাসায় নাইমুল স্ত্রীকে নিয়ে থাকতেন। শুক্রবার রাতে নাইমুল মারা গেছেন খবর পেয়ে তিনি ও তার বাবা ছুটে যান। নাইমুলের বাসায় গিয়ে দেখা যায়, তাকে খাটের ওপর শুইয়ে রাখা হয়েছে। বাসায় তার স্ত্রীকে পাওয়া যায়নি।
তিনি জানান, নাইমুল বেঁচে আছেন ভেবে তারা দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চান্দগাঁও থানার ওসি সাইফুল ইসলাম চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে তার স্ত্রীকে বাসায় পাওয়া যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি
গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন













