স্বামীর অসুস্থতার কথা বলে স্ত্রীকে ডেকে এনে পালাক্রমে গণধর্ষণ করেছে দুই বন্ধু


নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীর অসুস্থতার কথা বলে স্ত্রীকে ডেকে এনে দুই বন্ধু পালাক্রমে ধর্ষণ করেছে।
বৃহস্পতিবার সকালে এ ঘটনায় অভিযুক্ত ফতুল্লার উত্তর মাসদাইর এলাকা হতে আল আমিন ও খোরশেদ আলম নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
একইদিন দুপুরে ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত হলো- উপজেলার পশ্চিম মাসদাইর ফয়সালের ইটভাটা বস্তির মৃত শাহ জাহানের ছেলে আল আমিন (২৫) ও উত্তর মাসদাইর এলাকার নিশাত জাহানের বাড়ির ভাড়াটিয়া আবদুল কাদেরের ছেলে খোরশেদ আলম (২৮)।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, পারিবারিক সমস্যার কারণে গত ৩ মে স্বামী রাজবাড়ী এবং স্ত্রী বোনের বাড়ি যশোর যান। স্বামীর পূর্ব পরিচয় থাকায় আল আমিন ওই গৃহবধূকে ফোন করে তার স্বামীর অসুস্থতার কথা জানিয়ে তাকে চলে আসতে বলে।
ওই সময় স্বামীর ফোন বন্ধ থাকায় আল আমিনের কথায় বিশ্বাস করে ১০ মে যশোর থেকে ফতুল্লায় চলে আসেন ওই গৃহবধূ। এরপর আল আমিন গৃহবধূকে খোরশেদের বাসায় নিয়ে যায়। সেখানে মারধর করে সকাল হতে সন্ধ্যা পর্যন্ত দুই বন্ধু ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে।
ওসি জানান, তাদের হাত থেকে মুক্তি পেয়ে স্বামীর কাছে বিষয়টি জানায়। পরে তারা থানায় এসে মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, আল আমিন ও খোরশেদকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













