বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্বামী বিদেশে, প্রেমিককে নিয়ে হোটেলে এসে…

চাঁদপুর শহরের জে এম সেনগুপ্ত রোডস্থ পূরবী শপিং কমপ্লেক্সের ৩য় তলার হোটেল শেরাটন থেকে প্রবাসীর স্ত্রী,পরকীয়া প্রেমিক ও হোটেল বয়সহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার টিএসআই নুরুল হক ও এটিএসআই সুদর্শন কুঁড়ি হোটেলের ১০২ নং কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক হালিমা আক্তার জানান, ২০০৫ সালে একই উপজেলার গজরা গ্রামের সৌদি প্রবাসী আল আমিনের সাথে তার বিয়ে হয়। তাদের সংসারে মিনহাজ নামে আট বছরের একটি সন্তান রয়েছে। সৌদি যাওয়ার পর থেকে তার স্বামী সবসময় তাকে মোবাইলে গালমন্দ করতেন। এক বছর আগে নোয়াখালীর শশীজব্বার গ্রামের জয়নাল আবেদিনের ছেলে মোছলেহ উদ্দিন রানার সাথে তার পরিচয় হয়। এ পরিচয়ের মাধ্যমে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। বিয়ের প্রলোভন দেখিয়ে মোছলেহ উদ্দিন রানা ইতিপূর্বে আরও একবার তাকে নিয়ে হোটেল শেরাটনে রাত্রীযাপন করেছেন।

গত বৃহস্পতিবার বিকালে প্রেমিক মোছলেহ উদ্দিন রানা প্রবাসীর স্ত্রী হালিমাকে বেড়ানোর নাম করে সন্ধ্যায় চাঁদপুর নিয়ে আসেন। রাত সাড়ে ৭টায় তারা হোটেল শেরাটনে ১০২ নং কক্ষ স্বামী স্ত্রী পরিচয় দিয়ে ভাড়া নেন। ওই রাতে প্রেমিক মোছলেহ উদ্দিন রানা প্রবাসীর স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

শুক্রবার বেলা ১১টায় টিএসআই নুরুল হক ও এটিএসআই সুদর্শন কুঁড়ি হোটেলের ১০২ নং কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করে।

প্রসঙ্গত, হোটেল শেরাটনে দিবারাত্রি এ ধরনের অবৈধ কাজ চলছে বলে অভিযোগ রয়েছে। আর এসবের হোতা হোটেল বয় আলামিনসহ বেশ কয়েকজন। পুলিশ এই হোটেলে গত দুই মাসে কমপক্ষে ২০ বার অভিযান চালিয়ে বহু এ ধরনের তরুণ-তরুণী ও প্রেমিক-প্রেমিকাকে আটক করেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী