বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্বামী-স্ত্রী খুন !

পাওনা টাকা চাইতে গিয়ে স্বামী-স্ত্রী খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে খুলনার তেরখাদা উপজেলার ইখড়ি গ্রামে। নিখোঁজের দুই দিন পর গত বুধবার সকালে খসরুল মোল্যা (৪০) ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী হাফিজা বেগমের (৩০) লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ব্যবসার জন্য খসরুল মোল্যার কাছ থেকে প্রায় এক লাখ টাকা ধার নেন ইখড়ি গ্রামের তরিকুল শেখ।

গত সোমবার তরিকুল ওই টাকার লাভের অংশ খসরুলকে দেওয়ার প্রতিশ্রুতি দেন। ফলে ওই দিন রাত ৮টার দিকে স্ত্রীকে সঙ্গে নিয়ে তরিকুলের বাড়িতে যান খসরুল। এর পর থেকে তাঁরা নিখোঁজ ছিলেন। পরে বুধবার সকালে খসরুল ও হাফিজার লাশ ইখড়ি গ্রামের শেখবাড়ির দুটি পুকুর থেকে উদ্ধার করা হয়। তেরখাদা থানার ওসি মেসবাহ উদ্দিন জানান, ঈদের দিন রাতে ওই এলাকার উত্তর পাড়ার পিলার ব্যবসায়ী আরজ আলী, কামাল ও তরিকুলের কাছে খসরুল ও লিপির যাওয়ার কথা ছিল। সে অনুযায়ী তাঁরা বাড়ি থেকে বের হন।

পরে তাঁদের আর কোনো খোঁজ ছিল না। বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে পুলিশ দুটি পুকুরে দুজনের মরদেহের খবর জানতে পেরে তা উদ্ধার করে। মরদেহে আঘাত ও কাটা চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে কামাল হোসেন, মো. মোস্তফা ও আরজ আলী নামের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী