বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হজম হলো না ঘুষের টাকা

কালকিনি (মাদারীপুর): শিক্ষক এমপিওভুক্ত করে দেয়ার কথা বলে ঘুষ গ্রহণের টাকা চাপে পড়ে অবশেষে ফেরত দিলেন জেলার কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ রায়।

তিনি প্রায় ৫ বছর ধরে একেই স্থানে চাকরি করায় অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন বলে স্থানীয়দের অভিযোগ। এতে করে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সমালোচনার ঝড় বইছে।

শিক্ষদের অভিযোগ সূত্রে জানা গেছে, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষক আল-মামুন, তাজরিন, রাহাত হোসেন, হাকিম মোল্লা, নিপুন সিংহ ও মজিবুর রহমানসহ ৬ জনের কাছ থেকে চাকরি এমপিও ভুক্ত করে দেয়ার কথা বলে জন প্রতি ৩ হাজার টাকা করে মোট ১৮ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ রায়। পরে এ ৬ জন শিক্ষক মিলে কলেজ কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদারের কাছে এ বিষয়টি অবহিত করলে তিনি ওই ঘুষ গ্রহণের টাকা ফেরত দিতে বলেন শিক্ষা কর্মকর্তাকে। সভাপতির এ কঠোর নির্দেশে চাপে পড়ে অবশেষে ঘুষ গ্রহণের টাকা ফেরত দিতে বাধ্য হন তিনি।

তার এ ঘুষ গ্রহণের বিষয়টি জানাজানি হলে কলেজের সব শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে চলছে সমালোচনার ঝড়। এছাড়া তিনি শিক্ষক নিয়োগে তার পছন্দমতো একটি সিন্ডিকেট তৈরি করে তাদের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে ও অভিযোগ রয়েছে।

সম্প্রতি উপজেলার নবগ্রাম উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে মোটা অংকের ঘুষ গ্রহণ করে নিয়োগ করায় তার বিরুদ্ধে মানববন্ধন করছেন ওই স্কুল কমিটির সদস্য, অভিবাবক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রণি-পেশার লোকজন। বিভিন্ন মিডিয়া এ সংবাদ প্রকাশ করা হলে ডিজি অফিস থেকে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

এ ব্যাপারে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ কমিটির সভাপতি সাকিলুর রহমান সোহাগ তালুকদার বলেন, ‘আমি শুনে এ টাকা ফেরত দিতে বলেছি।’

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ রায় বলেন, ‘আমাকে মিষ্টি খেতে টাকা দেয়া হয়েছিল। পরে সে টাকা ফেরত দিয়েছি।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত