হত্যার পর লাশ রাস্তার পাশে ফেলে গেল দুর্বৃত্তরা


মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পূর্বশত্রুতার জেরে মো. সোহেল (২২) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের হোসেন্দি এলাকার ব্র্যাক কার্যালয়ের কাছ থেকে সোহেলের লাশ উদ্ধার করে।
সোহেল টেংগারচর ইউনিয়নের খাড়াকান্দি গ্রামের মো. নাছিরের ছেলে। তিনি ডিশলাইন সংযোগের কাজ করতেন।
গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল জানান, গতকাল সোহেল তাঁর শ্বশুরবাড়ি মিরপুর-১ নম্বরে অবস্থান করছিল। রাতে ৪/৫ জন তাঁকে ঢাকা থেকে গজারিয়ায় নিয়ে আসে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে রেখে যায়।
তদন্তের স্বার্থে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান পরিদর্শক।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













