বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে রাতভর পালাক্রমে ধর্ষণ

জয়পুরহাটের কালাইয়ে এক গৃহবধূকে (২০) হত্যার ভয় দেখিয়ে রাতভর পালাক্রমে ধর্ষণ করা হয়েছে।
এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে শুক্রবার রাতে কালাই থানায় মামলা করেছেন। পুলিশ ওই রাতেই দুইজনকে গ্রেফতার করেছে। ধর্ষিতাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপালে ভর্তি করা হয়েছে। গ্রেফতারকৃতদের জেল-হাজতে পাঠানো হয়েছে ।

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, দুই মাস ধরে কুষ্টিয়া জেলার শফিক নামের এক হাঁড়ি-পাতিল (সিলভার সামগ্রী) ব্যবসায়ী তার স্ত্রী ছাবিনা আক্তারকে নিয়ে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজারের পল্লী চিকিৎসক আনিছুর রহমানের বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিলেন। সম্প্রতি কালাই উপজেলার একডালা গ্রামের চৌকিদার ফিরোজ হোসেনের (৪০) সঙ্গে ওই দম্পতির পরিচয় হয়। এ সুযোগে ফিরোজ ছাবিনার মোবাইল নম্বর সংগ্রহ করে তার সঙ্গে ধর্ম ভাই হিসেবে কথা বলতো। কোরবানী ঈদে ছাবিনা তার বাবার বাড়ি ঠাকুরগাঁও এর ডুমারীতে এবং তার স্বামী শফিক কুষ্টিয়ায় তার গ্রামের বাড়িতে বেড়াতে যায়। সুযোগ বুঝে ফিরোজ ছাবিনার বাবার বাড়ি ডুরাবাড়ী বেড়াতে যায়। কালাই থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ছাবিনাকে ফিরোজ জয়পুরহাটের নিশ্চিতা বাজারের বাসায় পৌঁছে দেয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে আসে। ফিরোজ ছাবিনাকে নিশ্চিতা বাজারের পরিবর্তে কালাই বাস স্ট্যান্ডে নামায়। এরপর ছাবিনাকে ভ্যানযোগে নিয়ে যাওয়া হয় ফিরোজের নিজ বাড়ি কালাই উপজেলার একডালা গ্রামে। ওই বাড়িতে ফিরোজ ও তার সহযোগী মাহফুজার প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে জোরপূর্বক ছাবিনাকে সারা রাত পালাক্রমে ধর্ষণ করে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী