শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হাওর এলাকায় পুনর্বাসনে তৎপর হওয়ার নির্দেশ

বন্যা কবলিত হাওর এলাকায় ত্রাণ ও পুনর্বাসনের জন্য তৎপরতা বাড়ানো এবং গণমাধ্যমে প্রচারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এসব বিষয়ে অনুশাসন দেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন, রিলিফ এবং অন্যান্য প্রাসঙ্গিক যে মিনিস্ট্রি আছে তারা যেন তৎপর হয় সে ব্যাপারে অনুশাসন দেওয়া হয়েছে।

কী ধরনের তৎপরতার কথা বলা হয়েছে- প্রশ্নে তিনি বলেন, ওখানে যা প্রয়োজন পুর্নবাসনের জন্য, এটা যেনো জনগণ সন্তুষ্ট হয় যে আমাদের জন্য কিছু করা হচ্ছে। রিলিফ মিনিস্ট্রি অলরেডি অ্যাকশন প্ল্যান করে ফেলেছে এবং কাজও করে ফেলেছে। তারপরও যেটা করেছে সেটা যেন দৃশ্যমান হয়। বাঁধ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, আলোচনা হয়নি। অন্য ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে, মানুষ রিলিফ ঠিকমতো পাচ্ছে কিনা।

মন্ত্রিসভার পর্যবেক্ষণ তুলে ধরে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব বলেন, অবজারভেশন হলো রিলিফ পর্যাপ্ত মানুষের কাছে পৌঁছেছে, ত্রাণ মন্ত্রণালয় সঙ্গে সঙ্গে স্টেপ নিয়েছে। লোকজন ফিল করেছে যে কিছু কাজ হয়েছে। আলোচনা হয়েছে যে এটা আর একটু প্রচারে নিয়ে আসা। কী কী কাজ হয়েছে মানুষ জানতে পারলো, কিন্তু মিডিয়াতে আসলো না। প্রধানমন্ত্রীর মেসেজ, প্রচারে যেন আসে। গত কয়েক দিনে পাহাড়ি ঢলের কারণে হাওর অঞ্চলের ছয় জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারি উদ্যোগগুলো প্রচারের তাগাদা এসেছে মন্ত্রিসভার বৈঠকে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত