হাতিরঝিলে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত
রাজধানীর হাতিরঝিল সড়কে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কাইয়ুম সরকার (২৭) নামে এক পুলিশ সদস্য গুরুতর জখম হয়েছেন। শনিবার দিবাগত রাতে হাতিরঝিলের রেড ক্রিসেন্ট সোসাইটির গেটের সামনে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় কাইয়ুম সরকারকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ছুরিকাঘাতকারীরা ছিনতাইকারী বলে দাবি করেছে পুলিশ। রমনা থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর জাগো নিউজকে জানান, রাতে তাকে হাতিরঝিলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করা হয়। তার পকেটে থাকা পরিচয়পত্রের মাধ্যমে জানা যায়, তিনি গুলশান চ্যান্সারি পুলিশে (কূটনীতিক পাড়ার নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত) কর্মরত। তার মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে ছিনতাইকারীর কবলে পড়ে তিনি আহত হয়েছেন। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













