হাতির হামলায় সার্কাসের নিহত ৩
বাগেরহাটের মোল্লারহাটে সার্কাসের হাতির হামলায় তিনজন নিহত হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে। ভোর পাঁচটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা ধরে হাতিটি তিনটি গ্রামে ঢুকে তাণ্ডব চালায়।
নিহত তিনজন হলেন, মনোয়ারা বেগম (৪৫), কুসুম বিশ্বাস (৬১) ও মিজানুর রহমান ফকির (৪৫)।
পুলিশ ও এলাকাবাসীর ভাষ্য, পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার গোনারপাড়া এলাকায় ভোরে সার্কাসের হাতিকে নিয়ে মাহুত ঘুরতে বের হয়। হঠাৎ হাতিটি উত্তেজিত হয়ে পড়ে। উত্তেজিত হাতিটি মধুমতী নদী পার হয়ে মোল্লারহাটের উদয়পুর ইউনিয়নের গারপা গ্রামে ঢুকে পড়ে। ভোর সাড়ে পাঁচটার দিকে গ্রামে ঢুকে হাতিটি ভাঙচুর চালায়। এ সময় মনোয়ারা বেগমের ওপর হাতিটি হামলা চালায়। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান।
গ্রামবাসী হাতিটিকে ধাওয়া করে। হাতিটি ছুটতে ছুটতে কাহালপুর ইউনিয়নের কাহালপুর গ্রামে যায়। সেখানে রাস্তা দিয়ে কুসুম বিশ্বাস যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হাতিটি শুঁড় দিয়ে কুসুমকে ওপরে তুলে পা দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উত্তেজিত হাতিটি এরপরে আড়জুড়ি ইউনিয়নের বাসাবাড়ি গ্রামের দিকে যায়। সেখানে মিজানুর রহমান ফকির নামে এক ব্যক্তি টিউবওয়েল থেকে পানি নিচ্ছিলেন। হাতিটি মিজানুরের ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পাওয়া পর্যন্ত এলাকাবাসী ও পুলিশ হাতিটিকে বাসাবাড়ি গ্রামের বাসিন্দা আবুল হোসেনের বাগানে ঘিরে রেখেছে।
মোল্লারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম খায়রুল আনাম হাতির হামলায় তিনজন নিহত হওয়ার কথা জানিয়েছেন। তাঁর ভাষ্য, হাতিটির মালিক বাগেরহাটের খারজার এলাকার কালাম মোল্লা। হাতিটির ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নিয়ে পুলিশ আলোচনা করছে বলে তিনি জানান।
সার্কাসের হাতির হামলায় নিহত ২
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













