বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হালুয়াঘাটে ৪ বৎসরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

হালুয়াঘাটে ৪ বৎসরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, গত সোমবার (৩ অক্টোবর) উপজেলার ৮নং নড়াইল ইউনিয়নে কিসমত নড়াইল গ্রামের আমির হোসেনের চার বৎসরের শিশু কন্যা তৈয়বা কে একই গ্রামের আব্দুল খালেকের পুত্র জহুরুল (২৩) টাকা দেওয়ার প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে বিকেলে পাশ্ববর্তী জঙ্গলে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির ডাক চিৎকারে তার মা লাইলী বেগম দৌড়ে ঘটনাস্থলে উপস্থিত হলে ধর্ষণের চেষ্টাকারী পালিয়ে যায়।

শিশুটির মা লাইলী বেগম সাংবাদিকদের জানায়, মেয়েটি চিৎকার করে কেঁদে কেঁদে বিষয়টি খুলে বলেছে এবং তাৎক্ষনিক তার স্বামী আমির হোসেন কে বিষয়টি অবগত করেন তিনি। ঘটনার সাথে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তৈয়বা’র পরিবার।

বিষয়টি নিয়ে অভিযুক্ত জহুরল হকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মিয়া বলেন ঘটনাটি তিনি শুনেছেন। শিশুটির পিতা-মাতার সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত