সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হুবহু টাইটানিক তৈরি করছে চীন

টাইটানিকের মতো সমান আকারের এবং হুবহু একই রকমের একটি জাহাজ তৈরির কাজ চলছে চীনে। এই জাহাজটি রাখা হবে দেশের একটি থিম পার্কে । যা দর্শকদের কাছে প্রধান আকর্ষণ হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। নতুন এই জাহাজটি হবে ২৬৯ মিটার লম্বা। খবর : বিবিসির।

স্থায়ীভাবে এটিকে নোঙর করে রাখা হবে সিচুয়ান প্রদেশের একটি জলাশয়ে। জাহাজটি নির্মাণের কাজ শুরু হয়েছে গত বৃহস্পতিবার।

টাইটানিক নামে আসল জাহাজটি তৈরি করেছিলো বেলফাস্টের হারল্যান্ড এন্ড উল্ফ নামের একটি কোম্পানি। আইসবার্গের সঙ্গে সংঘর্ষের পর জাহাজটি সব যাত্রী নিয়ে উত্তর আটলান্টিকে ডুবে গিয়েছিল। তাতে দেড় হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে।

ওটাই ছিলো টাইটানিকের প্রথম যাত্রা। সাউদাম্পটন থেকে জাহাজটি নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করেছিল।

এই জাহাজটির গল্প চীনে বহু মানুষের কাছে রোমাঞ্চকর এক কাহিনীর মতো। এ বিষয়ে ১৯৯৭ সালে কেট উইন্সলেট এবং লিওনার্ডো ডি ক্যাপ্রিও অভিনীত একটি ছবি মুক্তি পাওয়ার পর চীনে এই জাহাজটির ব্যাপারে তীব্র আগ্রহের সৃষ্টি হয়।

এই ছবিটি চিত্রায়নের জন্যে চিত্র পরিচালক জেমস ক্যামেরন আসল জাহাজটির ৯০ শতাংশের কাছাকাছি একটি জাহাজ তৈরি করেছিলেন। কিন্তু একই আকারের জাহাজটি কখনো তৈরি হয়নি।

এর আগে অস্ট্রেলিয়ান এক ধনকুবের ২০১২ সালে টাইটানিকের অনুকরণে হুবহু একটি জাহাজ তৈরি করার কথা ঘোষণা করেছিলেন কিন্তু সেই কাজ এখনও শেষ হয়নি।

চীনা এই জাহাজটিতে ভেতরের নকশাও প্রায় একই রকম রাখা হবে বলে বলা হচ্ছে। থাকবে বলরুম, থিয়েটার, সুইমিং পুল এবং প্রথম শ্রেণির কেবিন। এর সঙ্গে যুক্ত হবে ওয়াই ফাই। বলা হচ্ছে, পুরো জাহাজটি তৈরি করতে ১১৫ মিলিয়ন পাউন্ড খরচ পড়বে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প