হুমকি দিয়ে কোনও লাভ নেই! আমেরিকাকে পালটা দিল চীন


বিদেশি চাপ সত্ত্বেও বিতর্কিত দক্ষিণ চিন সাগরে সামরিক মহড়া অব্যাহত রাখবে চিন। সম্প্রতি এমনটাই দাবি করা হয়েছে চিনের রাষ্ট্রীয় সংবাদপত্র পিপল’স ডেলিতে। সরকারি এই মুখপত্রতে প্রকাশিত সম্পাদকীয়তে বিতর্কিত দক্ষিণ চিন সাগরে দ্বীপ নির্মাণ ও সামরিক তৎপরতার বিরুদ্ধে মার্কিন বিদেশমন্ত্রী রেক্স টিলারসনের সাম্প্রতিক বক্তব্যে একদিকে যেমন সমালোচনা করা হয়েছে, অন্যদিকে, কোনও ধরণের উস্কানি থেকেও বেজিং সরে আসবে না বলেও হুঁশিয়ারি লালচিনের।
সম্প্রতি মার্কিন সিনেটে শুনানিতে ওবামা প্রশাসনের বিদেশমন্ত্রী প্রার্থী টিলারসন বলেছিলেন, বিতর্কিত দক্ষিণ চিন সাগরে বেজিং কৃত্রিম দ্বীপপুঞ্জ গড়ে তোলার কারণে সেখানে চিনের প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া উচিত। তিনি এও বলেছেন যে, এই ধরনের দ্বীপ নির্মাণ বন্ধ করা উচিত, কিন্তু কীভাবে আমেরিকা এই নীতি কার্যকর করবে তিনি তা ব্যাখ্যা করেন নি। টিলারসনের মন্তব্য উল্লেখ করে চিনা পত্রিকাটির সম্পাদকীয়তে বলা হয়েছে, এই উস্কানি, চাপ, কল্পনা ও অতিরঞ্জন চিনা সামরিক বাহিনীর স্বাভাবিক কাজকে ব্যাহত করবে না।” পত্রিকাটি জানায়, “বাইরের দেশগুলোর অনধিকারচর্চা ও হস্তক্ষেপ শুধুমাত্র আঞ্চলিক দেশগুলো ও বিশ্ববাসীর অভিন্ন স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে।” পত্রিকাটি জোর দিয়ে বলেছে, দক্ষিণ চিন সাগরের উপকূলে চিনা সামরিক মহড়া নিয়মিত ও অত্যন্ত স্বাভাবিক অনুশীলনে পরিণত হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













