হুমকি মোকাবিলায় একসঙ্গে কাজ করবে যুক্তরাজ্য : ব্লেক


যেকোনো হুমকি মোকাবিলা এবং নিবিড় সমাজ নির্মাণে বাংলাদেশ ও যুক্তরাজ্যের একযোগে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেছেন বাংলাদেশে নিযুক্ত নতুন ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক।
গতকাল বুধবার রাতে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের ৯০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন ব্লেক। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘যদি আমরা বিভিন্ন স্থানে একসঙ্গে কাজ করতে পারি, তবে আমাদের সম্পর্ক আরো নিবিড় এবং গভীর হবে, আমাদের সমৃদ্ধির পথ আরো গভীর হবে, হুমকি মোকাবিলা ও আরো নিবিড় সমাজ নির্মাণে অংশ নিতে পারব।’
‘আমাদের সম্পর্কের মূল হলো জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক। যুক্তরাজ্যে আছে পাঁচ লাখ বাংলাদেশি, যাঁরা এই দেশের ঐতিহ্য বহন করে। আমি এ দেশে আসার এক মাসের মধ্যে সিলেট পরিদর্শন করি, সেই অঞ্চলের সঙ্গে অনেক ব্রিটিশ নাগরিকের পৈতৃক নিবাসের সংযোগ আছে’, যোগ করেন ব্লেক।
বাংলাদেশের উন্নয়ন অংশীদারদের মধ্যে সবচেয়ে বড় দেশ যুক্তরাজ্য। গত পাঁচ বছরে দেশটি ১৫ লাখ চরম দরিদ্র মানুষকে সাহায্য করেছে। ১৩ লাখ মানুষের জন্য নিরাপদ খাবার পানির ব্যবস্থা করেছে।
বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও সামুদ্রিক মাছ রপ্তানিতে তৃতীয় বৃহত্তম দেশ যুক্তরাজ্য বলে উল্লেখ করেন এ হাইকমিশনার।
এ সময় ব্লেক উল্লেখ করেন, ১৯৭১ সালে শেখ মুজিবুর রহমান মুক্তি পেয়ে প্রথমে লন্ডনে গিয়েছিলেন এবং বাংলাদেশকে প্রথমে স্বাধীনতার স্বীকৃতি দেওয়া দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য একটি।
এ সময় তিনি অনুষ্ঠানে যোগ দেওয়া মন্ত্রী, ব্যবসায়িক নেতা, কূটনীতিক এবং সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিদের ধন্যবাদ জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













