বুধবার, নভেম্বর ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হুড় হুড় করে পতন হবে আওয়ামী লীগের : বিএনপি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে বিএনপির জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পতনের আওয়াজ ওঠেছে। আকাশে-বাতাসে, গাছের লতায়, পাতায় আপনার পতনের শব্দ শুনছি। আপনার পতন নিশ্চিত। হুড়হুড় করে পতন হবে আওয়ামী লীগের। শনিবার বিএনপির জনসভায় রিজভীসহ নেতৃবৃন্দ এইসব কথা বলেন।

বিএনপির ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসভায় রিজভী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আজকের এই লাখো মানুষের উত্তাল দেখুন। এরা বেগম জিয়াকে ভালোবাসে। এরা বেগম খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে না।

বিএনপির জ্যেষ্ঠ মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়াকে ছাড়া, নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন হবে না৷ ইভিএম বাদ দিতে হবে। তিনি বলেন, সরকার নড়বড় করছে। কিন্তু তারা বুঝতে পারছে না।

শনিবার দুপুরে চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাড়াই নয়াপল্টনে শুরু হয় বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসভা।

দুপুর ২টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া জনসভায় সভাপতিত্ব করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধান অতিথির বক্তব্য রাখবেন নিএনপির জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জনসভা ২টায় শুরু হওয়ার কথা থাকলেও শনিবার সকাল ১১টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল-স্লোগানে নয়াপল্টনে আসতে থাকে নেতাকর্মীরা।

এরই মধ্যে হাজার হাজার জনতার সমাগমে পূর্ণ হয় নয়াপল্টন থেকে নাইটঙ্গেল মোড়, ফকিরাপুল থেকে মতিঝিল, দৈনিক বাংলা, শান্তিনগর এলাকা।

বিএনপির জনসভা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক অবস্থান নিয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী