হোটেলে আপত্তিকর অবস্থায় নারী নেত্রী
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রলীগের সহ-সভাপতি মমতাহেনা লিপিকে আপত্তিকর অবস্থায় কুষ্টিয়ার একটি হোটেল থেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় কুষ্টিয়ার চিত্রা হোটেল থেকে এক ছেলের সঙ্গে তাকে আটক করা হয়।
মমতাহেনা লিপি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আটক মাসুদ রানা বেসরকারি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান বলেন, প্রশাসনিক ভাবে বিষয়টি আমাকে অবহিত করা হয়নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। পরে যা করার করব।
কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিত্রা হোটেল থেকে দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়েছে। এদের একজন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। অন্যজন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র। উভয়ের অভিভাবকদের জানানো হয়েছে। তারা আসার পর যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ-সম্পাদক জুয়েল রানা হালিম জানান, আমি ঘটনাটি শুনেছি। সভাপতি ক্যাম্পাসের বাইরে আছেন। তিনি আসলে তার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













