হোটেলে যৌন ব্যবসায় মেডিকেল কলেজের ছাত্রীরা!


ভারতের ত্রিপুরা রাজ্যে শিক্ষার্থীদের যৌনতায় জড়ানোর অভিযোগ উঠেছে।পড়াশুনার ফাঁকে ফাঁকে বাড়তি আয়ের জন্য তাদের হোটেলে ছুটে যাওয়ার প্রবনতাও বেড়েছে।
বিষয়টি পুলিশ প্রশাসনের নজরেও আসায় সম্প্রতি কয়েকটি হোটেলে অভিযান চালিয়ে বেশ কয়েকজন ছাত্রীকে আটক করা হয়েছে।আটক ছাত্রীদের মধ্যে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজের ছাত্রীও রয়েছে।
সম্প্রতি পুলিশ ত্রিপুরার রাজধানী আগরতলার বিভিন্ন হোটেলে হানা দিয়ে যে ৩৪ জনকে আটক করে তাদের মধ্যে ২০ জন তরুণ-তরুণীই স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছ থেকে অভিযোগ পেয়ে রবিবার বিকালে আগরতলা শহরের মোট তিনটি রেস্তোরাঁয় হানা দেয় পুলিশ।
অবৈধ যৌন সংসর্গে লিপ্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় ২০ জন ছাত্রছাত্রী-সহ মোট ৩৪ জনকে।
এদের মধ্যে রয়েছেন তিন রেস্তোরাঁর মালিক। তাঁদের বিরুদ্ধে রেস্তোরাঁর আড়ালে অবৈধ যৌন ব্যবসা চালানোর অভিযোগ এনেছে পুলিশ।
ধৃত শিক্ষার্থীদের মধ্যে দুই তরুণী আগরতলার ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির ছাত্রী। ধৃত অন্য এক যুবতী নার্সিং ইনস্টিটিউটে পড়াশোনা করছেন এবং বাকিরা সকলেই আগরতলার সরকারি মেডিক্যাল কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে দুই তরুণীর বয়স ১৭ বছর।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













