‘হ্যাক’ করে ব্যাংকের তথ্য চুরি, নারী সদস্য গ্রেপ্তার
রাজধানীর ভাটারা থেকে এবার এক নারী হ্যাকারকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে সোনিয়া শারমিন নামের এই নারীকে গ্রেুপ্তার করা হয়েছে।একইসঙ্গে নাইজেরিয়ায় এক ‘হ্যাকার’কেও গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ সূত্রে একথা জানা গেছে।
গ্রাহকদের ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করে ব্যাংকের তথ্য চুরি করে টাকা হাতিয়ে নিত বলে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
গ্রেপ্তারকৃত নাইজেরিয়ার নাগরিকের নাম কিংসলে লিভিং স্টোন।
ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, এই প্রতারক চক্র নাগরিকদের ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করে ব্যাংকের তথ্য পরিবর্তন করে টাকা হাতিয়ে নিত। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













