বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

১২ বছরের শিশুকে হাত-পা বেঁধে নির্যাতন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বাহেরচর বন্দর এলাকায় গত সোমবার রাতে একটি শিশুকে হাত-পা বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার শিশুটিকে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নির্যাতনের শিকার শিশুটির নাম সাইদুল ইসলাম (১২)। সে চতলাখালী গ্রামের নূর জামাল মৃধার ছেলে। সাইদুল চতলাখালী এলাকারএকটি রেস্তোরাঁয় কাজ করে।

সাইদুলের চাচা মিলন মৃধা ও কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, সোমবার রাত নয়টার দিকে সাইদুলের সঙ্গে বাহেরচর বন্দরে মনজু মৃধার রেস্তোরাঁর পাশে রেস্তোরাঁটির কর্মচারী শামিমের (১৭) কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে সাইদুলকে ধরে মনজু ও তাঁর ছেলে মান্নান মৃধা রেস্তোরাঁর ভেতরে নিয়ে যান। সেখানে তাকে হাত-পা বেঁধে মারধর করা হয়। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে উদ্ধার করে স্থানীয়ভাবে সাইদুলের চিকিৎসার ব্যবস্থা করে। অবস্থার অবনতি ঘটলে গতকাল সকালে তাকে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

সাইদুলের বাবা নূর জামাল মৃধা বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। সেখানে স্থানীয় লোকজনের সহযোগিতায় ছেলেকে উদ্ধার করি। ওর অবস্থা খারাপের দিকে যাওয়ায় পটুয়াখালী হাসপাতালে ভর্তি করিয়েছি।’

পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক প্রান্ত মণ্ডল বলেন, ‘সাইদুলকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। তার পিঠ ও মুখ ফুলে ফুলে গেছে এবং বুকেও আঘাতের দাগ রয়েছে।’

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফীন বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এ ব্যাপারে কথা বলার জন্য মনজু মৃধা ও মান্নান মৃধার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তাঁরা তা ধরেননি।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত