মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

১৩ বছরের কিশোরীকে স্টিমারে তুলে ধর্ষণ, ৩দিন পরে মামলা

বাগেরহাটের মোরেলগঞ্জে ১৩ বছরের এক কিশোরীকে স্টিমারে তুলে দফায় দফায় ধর্ষণের ঘটনায় ৩দিন পরে থানায় মামলা দায়ের হয়েছে।
কিশোরীর বড়ভাই বাদি হয়ে সোমবার রাত ১০টায় বারইখালী গ্রামের গনি মোল্লার ছেলে বাবু মোল্লা(২২) কে আসামি করে মামলাটি করেছেন। পুলিশ রাতেই কিশোরীর চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করিয়েছে। গত শুক্রবার মোরেলগঞ্জ থেকে ঢাকাগামী স্টীমার বাঙ্গালীর একটি কেবিনে এ ধর্ষণের ঘটনা ঘটে।

মেয়েটির স্বীকারোক্তি ও মামলার বরাত দিয়ে থানার ওসি মো. রাশেদুল আলম জানান, মোরেলগঞ্জ পৌরসভা সদরের বারইখালী গ্রামের আব্দুল গনি মোল্লার ছেলে বাবু মোল্লা(২২) তার প্রতিবেশী কিশোরীকে ঢাকায় বোনের বাসায় ঝি এর কাজ দেওয়ার কথা বলে স্টিমারে করে রওয়ানা হয়। শুক্রবার স্টীমারে ওঠার কিছুক্ষণ পরেই কেবিনে মেয়েটিকে ঝালমুড়ি ও জুসের সাথে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করে। এতে মেয়েটি রক্তাক্ত আহত হয়। এর দু’দিন পরে ধর্ষক বাবু মোল্লা মেয়েটিকে মোরেলগঞ্জে তার পিতার বাসার সামনে রেখে পালিয়ে যায়।

মেয়েটির স্বজনেরা জানান, অজ্ঞান করে কয়েকদফা ধর্ষণ করা হয়েছে। সে কারণে মেয়েটি গুরুতর অসুস্থ এবং স্বাভাবিকভাবে হাটাচলা করতে পারছেনা।

হতদরিদ্র পরিবারের ওই মেয়ের পিতা সত্তার হাওলাদার এই বিষয়ে থানায় অভিযোগ করতে চাইলেও প্রভাবশালী ধর্ষক ও তার স্বজনদের চাপে ব্যর্থ হন। মেয়েটির অসুস্থতার কারণে সোমবার প্রথমে তাকে মোরেলগঞ্জ হাসপাতালে নেওয়া হলে হলে তারা বাগেরহাট সদর হাসপাতালে রেফার্ড করে। বাগেরহাটে গেলে ধর্ষণের ঘটনায় মামলা না হওয়ায় সেখান থেকে ফেরত দেওয়া হয়। এরপরে সোমবার রাত ১০টার দিকে মেয়েটিকে নিয়ে তার ভাই থানায় গিয়ে মামলা দায়ের করেন। থানা পুলিশ রাত ১২টার দিকে মেয়েটিকে বাগরেহাট সদর হাসপাতালে ভর্তি করায়। ধর্ষক বাবু মোল্লা পলাতক রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী