বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

১৫ কেজির পাথর ভাসছে কানপুরের গঙ্গায়। কীভাবে সম্ভব? দেখুন ভিডিও

স্থানীয় এক মাঝিই প্রথম এই পাথরটিকে জলে ভাসতে দেখেছিলেন। জল থেকে তুলে তিনি ফের পাথরটিকে জলের মধ্যে ফেলে দেন। কিন্তু তাতেও পাথরটি ডোবেনি।

,১৫ কেজি ওজন, ১৫ ইঞ্চি লম্বা একটি পাথর গঙ্গার জলে ভাসছে। স্বভাবতই এহেন আশ্চর্য পাথরে দৈব যোগ খুঁজে পেয়েছেন ভক্তরা। গঙ্গা থেকে তুলে নিয়ে সেই পাথরকেই পূজা, অর্চনা শুরু হয়ে গিয়েছে। কানপুরে এখন এই পাথরটিই যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দু।

স্থানীয় এক মাঝিই প্রথম এই পাথরটিকে জলে ভাসতে দেখেছিলেন। জল থেকে তুলে তিনি ফের পাথরটিকে জলের মধ্যে ফেলে দেন। কিন্তু তাতেও পাথরটি ডোবেনি। এত ভারি পাথর জলে ভাসতে দেখে তিনি বিষয়টি স্থানীয় মানুষকে জানান। কানপুর জেলার মহারাজপুরের দোধিঘাটের কাছে পাথরটি ভাসতে দেখেছিলেন তিনি।
সেখানকারই একটি মন্দিরে আপাতত পাথরটি রাখা হয়েছে। আশেপাশের বিভিন্ন এলাকা থেকেও মানুষ এই পাথরটিকে দর্শন করতে আসছেন। সবারই দাবি, এই পাথরের অন্য মাহাত্ম্য রয়েছে। তা না হলে এত বড় এবং ভারি পাথর জলে ভেসে থাকতে পারে না।

যদিও স্থানীয় বাসিন্দাদেরও অনেকে দাবি করেছেন, প্রশাসনের পক্ষ থেকে পাথরটি পরীক্ষা করে দেখা হোক। যাতে, কেন পাথরটি ডুবছে না তার আসল কারণ জানা যায়। তবে অতীতে তামিলনাড়ু রামেশ্বরমে এমন পাথর জলে ভাসতে দেখা গিয়েছে। কারণ হিসাবে বলা হয়, শ্রী রামকে লঙ্কায় পৌঁছে দিতে এই রামেশ্বরম থেকেই সমুদ্রের উপরে পাথর ফেলে সেতু করেছিল বানর সেনা। সেই সেতুর পাথরই জলে ভেসে আসে। কিন্তু কানপুরে কীভাবে এমন পাথর এল, তাই নিয়েই চর্চা চলছে।

যদিও বিশেষঞ্জদের দাবি, এই ধরনের পাথর আগ্নেয়গিরির ছাই থেকে তৈরি। এই পাথরগুলি ভিতরে ফাঁপা হয়। ফলে, এই পাথরগুলি জলে ডোবে না।

https://youtu.be/omsBffmC_0U

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প