বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

১৬ দিন আটকে রেখে ধর্ষণ, আটক ২

খাগড়াছড়ির রামগড় উপজেলায় এক স্কুলছাত্রীকে অপহরণের পর ১৬ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে দুই তরুণকে আটক করেছে পুলিশ। ছাত্রীর বাবার করা মামলায় গত বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক দুজন হলেন রিয়াদ (১৯) ও রাশেদ (২০)। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গত ১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় পঞ্চম শ্রেণির ওই ছাত্রী। পথে পাশের পাগলাপাড়া এলাকার রিয়াদ ও তাঁর সহযোগী থলিপাড়া এলাকার রাশেদ ভয়ভীতি দেখিয়ে ওই ছাত্রীকে জোর করে বাসে ওঠায়। এরপর চট্টগ্রাম স্টিল মিলের পাশে রিয়াদ তার সৎমায়ের বাসায় নিয়ে যায়। সেখানে আটকে রেখে ১৬ দিন ছাত্রীকে ধর্ষণসহ পাশবিক নির্যাতন চালায়।

স্কুলছাত্রীর দিনমজুর বাবা অভিযোগ করে বলেন, অনেক খোঁজাখুঁজির পরও মেয়ের হদিস না পাওয়ায় বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে রামগড় থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে ৩০ সেপ্টেম্বর মোবাইল ফোনে অজ্ঞাত এক ব্যক্তির কাছে মেয়ের অবস্থানের কথা জানতে পারেন। এরপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় ওই দিন রাত ৮টার দিকে মেয়েকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন তিনি।

স্কুলছাত্রীর বাবা জানান, অপহরণকারীরা এর আগেও বিভিন্ন সময়ে তার মেয়েকে উত্ত্যক্ত করত এবং ভয়ভীতি দেখাত। সর্বশেষ গত মঙ্গলবার রাত ৯টার দিকে অপহরণকারীরা দলবল সহকারে দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে হামলা চালিয়েছে।

এ ব্যাপারে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় ওই দুই আসামিকে আটকের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত