বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

২৫ হাজার টাকায় ৪ ধর্ষকের কাছে মেয়েকে বিক্রি করলো মা!

এক মা তার নিজের মেয়েকে চার ধর্ষকের কাছে মাত্র ২৫ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন। এরপর ৪ দিন ধরে ওই মেয়েটিকে টানা গণধর্ষণ করেছে ওই চারজন।

জানা গেছে, ১৮ বছরের ওই মেয়েটিকে মনে ধরেছিল ওই চার বখাটের। এরপর তারা মেয়েটির মায়ের সঙ্গে যোগাযোগ করেন। পরে মাত্র ২৫ হাজার টাকায় নিজের মেয়েকে তুলে দেন ওই ধর্ষকদের হাতে। এরপর ৪ দিন ধরে টানা গণধর্ষণ করেছে ওই চার বখাটে। ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদে এ ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানিয়েছে, গত ২১ নভেম্বর মেয়েটির মা ও বড় দিদি অভিযুক্ত ৪ ব্যক্তির কাছে ১৮ বছরের মেয়েকে বিক্রি করে দেন। প্রায় বেহুঁশ করেই সেখান থেকে মেয়েটিকে তারা নিয়ে যায় দিল্লির জাহাঙ্গীরপুরী অঞ্চলের একটি বাড়িতে। সেখানেই মেয়েটিকে আটকে রেখে ৪ দিন ধরে লাগাতার ধর্ষণ করে ওই চার বখাটে।

পুলিশ আরও জানায়, পরে কোনো ক্রমে ফাঁক বুঝে মেয়েটি সেই বাড়ি থেকে পালাতে সক্ষম হয়। ফিরে আসে মোরাদাবাদের ধাই মার বাড়িতে। গোটা ঘটনা ধাই মাকে জানায় মেয়েটি। এরপর গত বৃহস্পতিবার দু’জনে থানায় গিয়ে ঘটনাটি বলে তাদের সাহায্য চান। সে দিনই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মেয়েটিকে মেডিক্যাল পরীক্ষার জন্য সরকারি হাসপাতালেও নিয়ে যায় পুলিশ। পরীক্ষার পর ধর্ষণের প্রমাণও মিলেছে। মেয়েটির মা এবং দিদিকে এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে। আর চার ধর্ষকের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ সদস্যরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত