বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তরুণীকে ধর্ষণঃ ২৬ বছর পর ডিএনএ টেস্টে ধরা পড়ল ধর্ষক

১৯৯০ সালে যুক্তরাজ্যের একটি ব্যস্ত শপিং সেন্টারে এক তরুণীকে ধর্ষণের ২৬ বছর পর ডিএনএ টেস্টের মাধ্যমে ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। ৫২ বছরের ধনাঢ্য ব্যবসায়ী মার্ক কার্নেলি ওই সময় ২৫ বছরের এক তরুণীকে ছুরি ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।

২৬ আগে ধর্ষণের অভিযোগ আনার পর পুলিশ মামলাটি অমীমাংসিত হিসেবে ফাইল বন্দি করে ফেলে। কিন্তু ২০১০ সালে নিজের ৫ লাখ ব্রিটিশ পাউন্ড মূল্যের বাড়ির সামনে এক যুবককে মারধরের সময় গ্রেফতার করা হয় মার্ক কার্নেলিকে। তিনি যুক্তরাজ্যের নটিংহ্যাম এলাকার গ্যামস্টনের বাসিন্দা।
২০১০ সালে কার্নেলির ডিএনএ-র নমুনা পেলেও ধর্ষক হিসেবে নিশ্চিত হতে পুলিশের আরও পাঁচ বছর সময় লাগে। ২০১৫ সালে পুরনো অমীমাংসিত মামলাগুলো পর্যালোচনা শুরু করে নটিংহ্যামশায়ার পুলিশ। এরপরই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্যটি। ১৯৯০ সালে ধর্ষণের শিকার তরুণীর কাছ থেকে সংগ্রহ করা নমুনার সঙ্গে মিল পেয়ে যায় পুলিশ।
উপায় না দেখে মঙ্গলবার নটিংহ্যাম ক্রাউন কোর্টে ধর্ষণের অপরাধ স্বীকার করেছেন প্রিন্টিং ব্যবসায়ী কার্নেলি। আদালতে স্বীকারোক্তির সময় কার্নেলি পুরো ধর্ষণকাণ্ডের বর্ণনা দেন।
বিচারক রায় ঘোষণার সময় বলেন, বিজ্ঞানের অগ্রযাত্রাকে মাঝে মধ্যেই ধন্যবাদ দিতে হয়। আদালত তাকে ৭ সাত বছরের কারাদণ্ড দিয়েছেন এবং আজীবনের জন্য যৌন নিপীড়নকারীর তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন।
সূত্র: ডেইলি স্টার

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প