২৮ শিশু মৃত্যুর মামলার সবাই খালাস


রিড ফার্মার তৈরি প্যারাসিটামল সিরাপসেবন করে ২৮ শিশু মৃত্যুর অভিযোগে করা মামলার সব আসামিকে খালাস দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ এম আতোয়ার রহমান দোষ প্রমাণিত না হওয়ায় রিড ফার্মার ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানসহ পাঁচ আসামির সকলকে বেকসুর খালাস দেন।
খালাস পাওয়া অপর চার আসামি হলেন- প্রতিষ্ঠানের পরিচালক শিউলি রহমান, পরিচালক আব্দুল গণি, ফার্মাসিস্ট মাহবুবুল ইসলাম ও অপর ফার্মাসিস্ট এনামুল হক।
রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, সঠিক নিয়ম মেনে মামলাটি করা হয়নি। ওষুধের জব্দ তালিকা তৈরি, সিলগালা করা, পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো ও ল্যাবরেটরির পরীক্ষার প্রতিবেদন পাঠানোর ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি। এসব ক্ষেত্রে ঔষধ প্রশাসন বিশেষ করে মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক (এডি) শফিকুল ইসলাম চরম অদক্ষতা এবং অযোগ্যতার পরিচয় দিয়েছেন।
২০০৯ সালে ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক শফিকুল ইসলাম বাদী হয়ে নিম্নমানের ও ভেজাল ওষুধ উৎপাদনের অভিযোগে এ মামলাটি দায়ের করেন। রিড ফার্মার তৈরি প্যারাসিটামল ও সাসপেনশন খেয়ে ওই বছরে সারাদেশে ২৮ শিশুর মৃত্যু হয় বলে অভিযোগে মামলাটি করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













