২৯ ঘণ্টা ধরে স্বামী ধর্ষণে অভিযুক্ত স্ত্রী!
বেশ কয়েক বছর ধরে স্বামী-স্ত্রীয়ের মধ্যে ঝামেলা চলছিলই। কিন্তু তা সত্ত্বেও স্ত্রীকে ডিভোর্স দিতে চাননি স্বামী। তাই ডিভোর্স পেতে স্বামীকে ঘরে আটকে রেখে ধর্ষণ করলেন স্ত্রী! টানা ২৯ ঘণ্টা ধরে। অন্তত অভিযোগ এমনটাই। দ্য ইন্ডিপেনডেন্টের এর বরাত দিয়ে খবরটি প্রকাশ করছে ভারতীয় কিছু গণমাধ্যম।
স্বামীকে ধর্ষণের অভিযোগে ইতিমধ্যেই শিম নামে বছর চল্লিশের ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। শিমের সঙ্গে তাঁর স্বামী কিমের বহু দিন ধরেই ঝামেলা চলছিল। ডিভোর্সের জন্যও স্বামীকে চাপ দিচ্ছিলেন শিম। কিন্তু কিছুতেই তাঁকে ডিভোর্স দিতে রাজি হননি স্বামী।
পুলিশের অনুমান, সে কারণেই ডিভোর্স পেতে অভিনব ছক কষেন ওই মহিলা। স্বামীকে ওষুধ খাইয়ে অচেতন করে একটি ঘরে আটকে রেখে ২৯ ঘণ্টা তাঁকে ধর্ষণ করেন। শিমের স্বামীর অভিযোগের ভিত্তিতে শিমকে গ্রেফতার করেছে পুলিশ। এর পরেও স্বামী তাঁকে ডিভোর্স দিয়েছেন কি না তা এখনও স্পষ্ট নয়। ২০১৩ সাল থেকে দক্ষিণ কোরিয়ায় বৈবাহিক ধর্ষণকে অপরাধ বলে গণ্য করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













