বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

২ কনস্টেবলকে ডাকাত ভেবে আটকে রাখলো গ্রামবাসী

চট্টগ্রামের পটিয়ায় মদের বিরুদ্ধে অভিযানে গিয়ে লাঞ্চিত হয়েছেন পুলিশের উপ-সহকারি পরিদর্শক (এএসআই) ও দুই কনস্টেবল। এসময় পুলিশের এক সোর্সকেও মারধর করা হয়।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের গৈড়লার টেক এলাকায় এ ঘটনা ঘটেছে।

পটিয়া থানার ওসি রেফায়েত উল্লাহ চৌধুরী বলেন, পুলিশ মদ ধরতে গিয়েছিল। জনতা ডাকাত ভেবে তাদের ঘিরে রাখে। পরে আমরা ঘটনাস্থলে গেলে ভুল বোঝাবুঝির অবসান হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গৈড়লার টেক এলাকায় প্রায়ই পুলিশ গভীর রাতে মদ উদ্ধারের অভিযান চালায়। এতে অনেক সময় নিরীহ লোকজন হয়রানির শিকার হয় বলে অভিযোগ আছে।

শুক্রবার রাতে ওই এলাকায় স্বপন ধর নামে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে অভিযানে যায় পুলিশ। ওই বাড়িতে ঢুকে তল্লাশি শুরুর পর পরিবারের লোকজন ‘ডাকত ডাকাত’ বলে চিৎকার শুরু করে। এসময় গ্রামের মানুষ ডাকাত ভেবে পুলিশকে ঘিরে ফেলে। এরপর এএসআই মশিউর রহমান ও দুই কনস্টেবল এবং সোর্স এনামকে আটক করে জনতা স্থানীয় একটি স্কুলে নিয়ে আটকে রাখে।

খবর পেয়ে থানা থেকে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে যায়। সামান্য ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। আমরা মিমাংসা করে দিয়েছি, বলেন ওসি।

এই সংক্রান্ত আরো সংবাদ

রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ

চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।

চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন

চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি

গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন

  • পাল্টাপাল্টি অবস্থানে ছাত্রলীগ চবিতে
  • ঋণের বোঝা নিয়ে দম্পতির ‘আত্মহত্যা’
  • আজ খুলে দেয়া হচ্ছে চট্রগ্রামের আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার
  • চট্টগ্রামে মিনিবাস উল্টে নিহত ২
  • চট্টগ্রামে মন্দিরে হামলা-অগ্নিসংযোগ, সড়ক অবরোধ
  • ক্রিকেট নিয়ে মারামারি: আহত স্কুলছাত্রের মৃত্যু
  • নারী আইনজীবীর নাক ফাটিয়ে দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা
  • চট্টগ্রামে ৬ ঘন্টার বৃষ্টিতে লাখো মানুষ পানিবন্দি
  • চট্টগ্রামে ইয়াবাসহ ২ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার
  • অ্যাম্বুলেন্সে থাকা পাকিস্তানের পতাকা ছিঁড়ে ফেললো চবি ছাত্রলীগ
  • সন্দ্বীপে নৌকাডুবি, ৪ লাশ উদ্ধার
  • ‘পুলিশ মেরে বেহেশতে যেতে চায় জঙ্গিরা’